আদালত

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যারিস্টার নাজমুল হুদার জানাজা অনুষ্ঠিত

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যারিস্টার নাজমুল হুদার জানাজা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যারিস্টার নাজমুল হুদার জানাজা অনুষ্ঠিত হচ্ছে, হাজার হাজার মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ব্যারিস্টার নাজমুল হুদার জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতির জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা রোববার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ধানমন্ডির বায়তুল আমান মসজিদ ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের পর দোহারে দু’টো জানাজার নামাজ শেষে আসরের নামাজের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

একসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য থাকা নাজমুল হুদা ১৯৯১ ও ২০০১ সালে বিএনপি সরকারে মন্ত্রী ছিলেন। মাঝে একবার দল থেকে বহিষ্কৃত হয়ে পুনরায় ফিরেছিলেন তিনি। তবে ২০১২ সালে বিএনপি থেকে বেরিয়ে বিএনএফ নামে নতুন দল গঠন করেন তিনি। পরবর্তীতে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে দুটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়েন। সবশেষ নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত রাজনৈতিক দল ‘তৃণমূল বিএনপি’ প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন নাজমুল হুদা।

বিষয়:ব্যারিস্টার নাজমুল হুদা সুপ্রিম কোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…