চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তি প্রত্যাহারে ল’ রিপোর্টার্স ফোরামের অনুরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ অপরাহ্ণ ১৬, মে ২০১৯
- সেমি লিড, আদালত
A A

বিচারাধীন বিষয়ের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে সুপ্রিম কোর্ট প্রশাসনের অনুরোধ সম্বলিত বিজ্ঞপ্তি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।

সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের এই সংগঠন ১৬ মে প্রধান বিচারপতি বরাবর দেয়া এক চিঠিতে এ অনুরোধ জানায়।

সংগঠনের সভাপতি ওয়াকিল আহমেদ হিরন ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজু স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়: ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) বিস্ময়ের সাথে লক্ষ্য করেছে যে আজ বৃহস্পতিবার আপিল বিভাগে একটি মামলার শুনানিকে কেন্দ্র করে গণমাধ্যমে বিচারাধীন মামলার প্রতিবেদন প্রকাশ না করতে অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এ বিজ্ঞপ্তিতে আমরা সাংবাদিকরা ব্যথিত ও মর্মাহত।

Banglabid

দীর্ঘ কয়েকদশক ধরে আদালতে কর্মরত সাংবাদিকরা বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার শুনানিতে উপস্থিত থেকে প্রতিবেদন লিখে আসছেন। এর প্রেক্ষিতে দেশের মানুষ মামলার খুঁটিনাটি বিষয় জেনে আসছিল। এর মাধ্যমে বিচার বিভাগের স্বচ্ছতা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রেখে আসছে গণমাধ্যম। গত ৯ এপ্রিল মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এলআরএফ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে বলেছিলেন, ‘আদালতে যা দেখবেন তাই লিখবেন।’

কিন্তু আজ বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের রেজিস্টার মো. গোলাম রাব্বানীর স্বাক্ষরে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের (৯ এপ্রিলের) বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক এবং স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলে মনে করে এলআরএফ।

বিচারাধীন (সাব-জুডিশ) বিষয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সবসময় এলআরএফ নিয়ম-নীতিমালা অনুসরণ করে আদালত রিপোর্টিং আসছে। এমতাবস্থায় এলআরএফ ওই বিজ্ঞপ্তি প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছে।

Reneta

এর আগে বিচারাধীন বিষয়ে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে অনুরোধ করে আজ বিকেলে এক বিজ্ঞপ্তি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্টার মো: গোলাম রাব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়: ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কোন কোন ইলেক্ট্রনিক মিডিয়া তাদের চ্যানেলে এবং কোন কোন প্রিন্ট মিডিয়া তাদের পত্রিকায় বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদ পরিবেশন, স্ক্রল করছে, যা একেবারেই অনভিপ্রেত।

‘এমতাবস্থায়, বিচারাধীন কোন বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলআরএফসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হত্যাকাণ্ডের ১০ দিনের মধ্যে ময়নাতদন্ত প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ

পরবর্তী

ধানের মূল্য সংক্রান্ত সমস্যা সমাধানে বিদেশে চাল রপ্তানি করা হবে: কৃষিমন্ত্রী

পরবর্তী

ধানের মূল্য সংক্রান্ত সমস্যা সমাধানে বিদেশে চাল রপ্তানি করা হবে: কৃষিমন্ত্রী

১৯ মে থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সেবা কার্যক্রম শুরু

সর্বশেষ

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT