সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হলেন বজলুর রহমান

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বজলুর রহমানের ছবি, তিনি একজন বিশিষ্ট আইনজীবী ও সরকারি কর্মকর্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ
সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন মো: বজলুর রহমান। তিনি সিলেটের জেলা ও দায়রা জজ ছিলেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার আইন মন্ত্রনালয়ের উপসচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত এসংক্রান্ত প্রজ্ঞাপনে জারি হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী সিলেটের জেলা ও দায়রা জজ মো: বজলুর রহমানকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে প্রেষণে নিয়োগের উদ্দেশ্যে তার চাকরি প্রধান বিচারপতির অধীন ন্যস্ত করা হলো।’
এতদিন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করা মো. আলী আকবর অবসরে যাচ্ছেন। আজ ছিল তার শেষ কর্মদিবস।






