ক্রিকেট

সুপার লিগের পথে এগিয়ে থাকল রূপগঞ্জ টাইগার্স

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট দল মাঠে একসঙ্গে উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট দল মাঠে একসঙ্গে উদযাপন করছে, সুপার লিগের পথে এগিয়ে থাকল রূপগঞ্জ টাইগার্স।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগের নবাগত দল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব প্রথম ম্যাচেই চমক দেখিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীকে হারিয়ে। সাফল্যের ধারা অব্যাহত রেখে সেরা ছয়ের সুপার লিগ খেলার পথ সুগম করেছে দলটি।

বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর মাঠে লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৪ উইকেটে হারায় রূপগঞ্জ। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১০।

শুক্রবার লিগ পর্বের শেষ দিনের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে দলটিকে।

গাজীর দেওয়া ২০৬ রানের লক্ষ্য ৬ উইকেট খরচায় ২.২ ওভার আগেই টপকায় রূপগঞ্জ টাইগার্স। ফজলে মাহমুদ রাব্বি ৭৪ ও আসিফ আহমেদ রাতুল ৪৯ রান করেন।

টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২০৫ রান তোলে গাজী। আকবর আলী ৪৮ ও গুরিন্দর সিং ৪৯ রান করেন। নাসুম আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ ও এনামুল হক জুনিয়র নেন দুটি করে উইকেট।

বিষয়:ডিপিএল-২০২২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…