পরিবেশ

সুন্দরবনে প্রাকৃতিকভাবেই ম্যানগ্রোভ বন সৃষ্টির সম্ভাবনা

সুন্দরবনে প্রাকৃতিকভাবেই ম্যানগ্রোভ বন সৃষ্টির সম্ভাবনা

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোনো কোনো এলাকায় প্রাকৃতিকভাবেই ম্যানগ্রোভ বন সৃষ্টি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নিজের মতো টিকে থাকার সুযোগ দিলে ওই বনভূমি দিন দিন বাড়তে থাকবে, ভূমিকা রাখবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায়।

জলবায়ু পরিবর্তনসহ নানা কর্মকাণ্ডের কারণে সুন্দরবনের কিছু এলাকা উজাড় হয়েছে। আবার ৬ হাজার বর্গ কিলোমিটারের এ বনে প্রাকৃতিকভাবেই জন্ম নিচ্ছে নতুন নতুন ম্যানগ্রোভ বন। জোয়ার ভাটায় লবণ ও মিঠা পানির ওঠানামার এক সমীকরণে ম্যানগ্রোভ যেমন জন্মে তেমনি টিকেও থাকে। জোয়ারের সময় পানির উপরে মূল তুলে শ্বাস নেয় বলেই এর নাম শ্বাসমূলীয় বা ম্যানগ্রোভ ফরেস্ট।
প্রাকৃতিক পরিবেশ স্বাভাবিক রাখা গেলে ম্যানগ্রোভ আপনা আপনিই বাড়বে, মত এ বিশেষজ্ঞের। আর এ কারণেই বনকে অত্যাচারের হাত থেকে রক্ষায় নানা উদ্যোগ নিচ্ছে বন বিভাগ।
ম্যানগ্রোভ এ বন প্রাকৃতিক দুর্যোগ থেকে যেমন উপকূলবাসীকে রক্ষা করে তেমনি সৌন্দর্যও বাড়িয়ে দিচ্ছে সুন্দরবনের।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে- 

বিষয়:সুন্দরবন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…