সুনামগঞ্জ থেকে ঢাকায় অস্ত্র বিক্রি করতে এসে ৫টি রিভলবার ও ১০ রাউন্ড গুলিসহ রুবেল মিয়া (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-২।
রোববার বিকেলে আটকের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি রবিউল ইসলাম।
তিনি জানান, অস্ত্র-গুলি বিক্রয়ের উদ্দেশ্যে সুনামগঞ্জ থেকে ঢাকায় নিয়ে এসেছে বলে প্রাথমিকভাবে রুবেল স্বীকার করেছেন ।
এএসপি রবিউল বলেন, শনিবার দিনগত রাতে তেজগাঁও গভর্মেন্ট প্রিন্টি প্রেস অফিসের সামনে র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছিল। এ সময় রুবেলকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে তাকে আটক করে তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৫টি রিভলবার ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।







