সুনামগঞ্জ

সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তোফায়েল আহমদ (১২) নামে দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্র আত্মহত্যা করেছে।

নিহত তোফায়েল উপজেলার শ্রীপুর (উওর) ইউনিয়নের বড়ছড়া শুল্ক ষ্টেশন লাগোয়া বড়ছড়া পুর্বপাড়ার হারুন মিয়া ও জবেদা বেগমের ছেলে। নিহত তোফায়েল উপজেলার উত্তর শ্রীপুরইউনিয়নের গোলকপুর মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

সোমবার বিকেল ৫টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়েছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, গত দশ দিন পুর্বে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরলেও নানা অজুহাতে সে মাদ্রাসায় যেতে প্রতিনিয়ত অনীহা প্রকাশ করেছিলো। যে কারণে তার মা-বাবা তাকে বকাঝকা করে মাদ্রাসায় ফিরে যেতে কিছুটা চাপ প্রয়োগ করেছিলো।

সোমবার বেলা ১টার দিকে পরিবারের সবার অলক্ষ্যে বড়ছড়া পুর্বপাড়ার নিজ বসতবাড়ি লাগোয়া বড়বোন তাজ মহল বেগমের বসতঘরের আড়া(ধর্ণা)’র সাথে রশি পেঁচিয়ে তোফায়েল আত্মহত্যা করে।

তাহিরপুর থানার এসআই মোঃ গোলাম মোস্তফা জানান, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ সন্ধায় সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:আত্মহত্যা মাদ্রাসা ছাত্র সুনামগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…