চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সঙ্গে সীমান্ত সুরক্ষায় ডিজিটাল বেড়া নির্মাণ করবে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০২ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
সীমান্তে দাঁড়িয়ে থাকা সেনা সদস্যদের silhouetted ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সঙ্গে সীমান্ত সুরক্ষায় প্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে থাকা তাদের আসাম ও পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষায় প্রযিুক্তির সহায়তা নেয়া হবে।

শনিবার কলকাতার ফালাকাতায় এক সমাবেশে তিনি এ কথা বলেন বলে এনডিটিভি জানিয়েছে।

রাজনাথ সিং বলেন, বাংলাদেশের সঙ্গে সীমান্তে বেড়া নির্মাণের জন্য বছরের পর বছর ধরে জায়গা চাওয়া হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কোন জায়গা দেয়নি, আমরা তাদের কাছ থেকে কোন সহযোগিতা পাইনি।

তিনি বলেন, এরপরও তারা যদি কোন সহযোগিতা না করে, তাহলে আমরা নতুন পদ্ধতি অবলম্বন করবো। বাংলাদেশের সঙ্গে সীমান্তকে আমরা প্রযুক্তির সাহায্যে সুসংহত সীমান্ত সুরক্ষা ব্যবস্থার আওতায় নিয়ে আসবো। যেন অনুপ্রবেশকারীরা কোনভাবেই ভারতে ঢুকতে না পারে।

 

রাজনাথ সিং বলেন, পশ্চিমবঙ্গ এবং আসামের সীমান্ত দিয়েই বাংলাদেশিরা অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করে।  আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের সঙ্গে থাকা এসব সীমান্ত বন্ধ করে দিবো। যদি তা করতে পারি তাহলে গরু ও মাদক এবং জালনোট চোরাচালান বন্ধ হয়ে যাবে।

তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, ‘‘জাতীয়তা বিরোধী’’ এবং “সমাজ বিরোধী” শক্তি এই রাজ্যে সক্রিয় আছে। এখানকার আইনশংখলা পরিস্থিতিও ‘‘অন্ধকারে” আছে।

বিজেপির প্রায় একশ’ জন কর্মীকে হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এই রাজ্যে যদি আমরা ক্ষমতায় আসতে পারি, তাহলে আমাদের কর্মীদের যারা হত্যা করেছে তারা রেহাই পাবে না।

তিনি আরো বলেন, সমাবেশে বিপুল মানুষের উপস্থিতিই প্রমাণ করে পৃথিবীতে এমন কোন ‘‘শক্তি’’ নেই পশ্চিমবঙ্গে লোকসভার ৪২টি আসনে বিজেপির জয় ঠেকাবে। আপনাদের উদ্যম বলে দেয় ২০২১ সালে বিধানসভা নির্বাচনে এখানে বিজেপির মুখ্যমন্ত্রী থাকবে।

ট্যাগ: ভারতরাজনাথ সিংলিড নিউজসীমান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘরের মাঠেই রিয়ালের যত ভয়

পরবর্তী

তাইওয়ানে ১০ দিনের পাবলিক হেলথ বিষয়ক কর্মশালা

পরবর্তী

তাইওয়ানে ১০ দিনের পাবলিক হেলথ বিষয়ক কর্মশালা

লেস্টারকে হারিয়ে টানা ১০ ম্যাচে অপরাজিত ম্যানইউ

সর্বশেষ

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT