বিনোদন

সিসিইউতে খলনায়ক গাঙ্গুয়া

সিসিইউতে  খলনায়ক গাঙ্গুয়া

জনপ্রিয় খলনায়ক পারভেজ গাঙ্গুয়া রাজধানীর স্কয়ায় হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গত বুধবার রাত ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে গাঙ্গুয়ার সঙ্গে তার স্ত্রী ও মেয়ে রয়েছেন।

বগুড়ার ছেলে গাঙ্গুয়া স্ত্রী-সন্তান নিয়ে মিরপুরের পল্লবীতে বসবাস করছেন। তিনি প্রথমে মঞ্চে অভিনয় শুরু করেন, পরে অভিনেতা জসীমের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন।

অভিনেতা ওমর সানি, জায়েদ খান, মিশা সওদাগর তাদের ফেসবুকে গাঙ্গুয়ার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

বিষয়:অভিনেতা গাঙ্গুয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…