চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেট-কুমিল্লা কোয়ালিফায়ারে, এলিমিনেটরে রংপুর-বরিশাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

রংপুর রাইডার্সকে ৭০ রানে হারিয়ে বিপিএলের কোয়ালিফায়ার নিশ্চিত করল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রোববার রাতে ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। দুদলেরই ১২ ম্যাচে সমান ১৮ পয়েন্ট। মাশরাফী বিন মোর্ত্তজার দল সবার আগে প্লে-অফ ও কোয়ালিফায়ার নিশ্চিত করেছে।

রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে রাতে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। কুমিল্লার জয়ে এই ম্যাচটি কেবলই নিয়মরক্ষার। রোববার দুপুরে মিরপুরে এলিমিনেটর ম্যাচে খেলবে বরিশাল-রংপুর। জয়ী দল কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের সঙ্গে অলিখিত সেমিফাইনালে মুখোমুখি হবে। ম্যাচটির কেতাবি নাম কোয়ালিফায়ার-২।

শুক্রবার দুপুরে মিরপুরে প্রথম কোয়ালিফায়ারে ওঠার হাতছানি নিয়ে নামে কুমিল্লা-রংপুর। টস হেরে ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের কুমিল্লা তোলে ৫ উইকেটে ১৭৭ রান। লিটন দাস ৩৩ বলে ৪৭ ও খুশদিল শাহ ২০ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন।

ওপেনিংয়ে লিটনের সঙ্গী পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান করেন ২৪ রান। ২৩ বলে ৩৪ রানের ইনিংস খেলে বড় সংগ্রহে ভূমিকা রাখেন জাকের আলী।

আজমতউল্লাহ ওমরজাই দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন রাকিবুল হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।

কঠিন লক্ষ্যে ব্যাট করতে নেমে টেনেটুনে একশ পার করে রংপুর। নুরুল হাসান সোহানের দল ৩ ওভার আগেই ১০৭ রানে গুটিয়ে যায়। রহমতউল্লাহ গুরবাজ সর্বোচ্চ ২৯ রান করেন।

Reneta

অসাধারণ বোলিং করে মোস্তাফিজুর রহমান ৩টি, তানভির ইসলাম ও সুনীল নারিন ২টি করে উইকেট নেন। প্রথম তিন ম্যাচ হেরে বিপিএল শুরু করা কুমিল্লার এটি টানা নবম জয়। অন্যদিকে টানা ৬ ম্যাচে জয়ের পর হারের মুখ দেখল রংপুর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্লে-অফবিপিএল-২০২৩লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

‘পরিস্থিতি কোন দিকে যাচ্ছে খেলোয়াড়রা আগেই জানে’

জুলাই ৭, ২০২৬

‘বেশি সময়’ না খেলাদের সুযোগ দিতে চান স্কালোনি

জুলাই ৭, ২০২৬

ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা— ‘এবার পরিবর্তন করে দেখাও’

জুলাই ৭, ২০২৬

স্কালোনির মতে বিশ্বকাপে কোন নির্দিষ্ট ‘শক্তিশালী’ দল নেই

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT