বাংলাদেশ

সিলেটের জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর অভিযান শেষ: আরো দুই জঙ্গির মরদেহ হস্তান্তর

সিলেটের জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর অভিযান শেষ: আরো দুই জঙ্গির মরদেহ হস্তান্তর

সিলেটে জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো অভিযান শেষ হয়েছে। আরো দুই জঙ্গির মরদেহও পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে সেনা সদস্যরা ওই দুই জনের লাশ উদ্ধার করেন।

এছাড়া সেনাবাহিনীর কাছ থেকে ভবনটি বুঝে নিয়েছে পুলিশ। আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রয়েছে।

গত বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির আতিয়া মহলে  জঙ্গি আছে বলে জানায় আইন-শৃঙ্খলা বাহিনী। এরপর থেকেই ওই ভবন ঘিরে অভিযান চলে। অপারেশন টোয়াইলাইট নামে অভিযান চালায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল।

রোববার বিকেলে শিববাড়ির আতিয়া মহল দখলে নেয়ার পর সেনা সদস্যরা তল্লাশী অভিযান অব্যাহত রাখে।

ওই ভবনে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক থাকায় সতর্কতার সঙ্গে তল্লাশী অভিযান চালানো হয় বলে সেনাবাহিনী জানিয়েছে। এছাড়া ভবনের আশপাশেও তল্লাশি চালায় সেনাবাহিনী।

এর আগে ভবনটির বাইরে বিস্ফোরণে দুই পুলিশসহ  ৬জন নিহত হয়।

বিষয়:জঙ্গি আস্তানা সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…