বিনোদন

আবার র‍্যাম্বো

সিলভেস্টার স্ট্যালোন

র‍্যাম্বোর বয়স এখন বাহাত্তর। কিন্তু তাতে কী? ‘র‍্যাম্বো ফাইভ’ এর শুটিং-এ কাউবয় হ্যাট মাথায় দিয়ে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে র‍্যাম্বো রূপে আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন সিলভেস্টার স্ট্যালোন। এত বয়স, কিন্তু প্রফেশনাল মেকআপে কিছুই বোঝার উপায় নেই।

‘র‍্যাম্বো’ সিরিজের নতুন এই ছবির শুটিং শুরু হয়েছে মঙ্গলবার। র‍্যাম্বো লুকের দুটি ছবি তিনি ইনস্টাগ্রামের অফিসিয়াল একাউন্টে শেয়ার করেছেন। সেখানে শুটিং শুরু হওয়ার কথা জানিয়েছেন তিনি।

ভিয়েতনামের যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘র‌্যাম্বো’র এই পঞ্চম কিস্তির চিত্রনাট্য লিখছেন ম্যাথিউ কিরুলনিক আর পরিচালনা করবেন আদ্রিয়ান গ্রুনবার্গ। ছবিতে তাকে ভিয়েতনামের একজন পশু চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে। ছবিতে কিডন্যাপ হওয়া একটি মেয়েকে উদ্ধারের জন্য আমেরিকা-মেক্সিকো বর্ডার পার হতে হবে এবং মেক্সিকোর মাদক বিক্রেতা ও সন্ত্রাসীদের মোকাবেলা করতে হবে তার।

অ্যাকশনে ভরপুর ‘র‍্যাম্বো ফাইভ’ মুক্তি পাবে আগামী বছর। তবে এবছরের ২১ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে সিলভেস্টার স্ট্যালোনের ‘অ্যাডোনিস ক্রিড’। সি নেট

বিষয়:র‍্যাম্বো সিলভেস্টার স্ট্যালোন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…