হলিউডের তারকা অভিনেতা বার্ট ইয়ং আর নেই। ৮ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে প্রয়াত হন বার্ট। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃত্যুর প্রায় ১০ দিন পর বৃহস্পতিবার অভিনেতার ম্যানেজার এই দুঃসংবাদ প্রকাশ্যে আনেন।
‘রকি’ ছবিতে অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের শ্যালকের চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন বার্ট। এরপর হলিউডের আরো বেশকিছু কালজয়ী সিনেমায় অভিনয় করেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে ওয়ান্স আপন আ টাইম ইন আমেরিকা, চায়না টাউন, উইন উইন এবং ব্যাক টু স্কুল এর মতো সিনেমায় অভিনয় করেছেন।
বার্ট ইয়ংয়ের মৃত্যু সংবাদ প্রকাশিত হওয়ার পর দ্রুতই তা ছড়িয়ে যায়। প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জানান সিলভার স্ট্যালোন। ইনস্টাগ্রামে বার্টের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘‘আমার প্রিয় বন্ধু বার্ট ইয়ং, তুমি একজন অসাধারণ মানুষ এবং শিল্পী। আমি এবং এই পৃথিবীর মানুষ তোমাকে খুব মিস করবে।’’
১৯৭০ সালে ‘কার্নিভ্যাল অফ ব্লাড’ ছবির মাধ্যমে সিনেমায় পা রাখেন বার্ট। তবে ১৯৭৬ সালে স্ট্যালোনের সাথে মুক্তিপ্রাপ্ত ‘রকি’ ছবি তাকে রাতারাতি প্রচারের আলোয় নিয়ে আসে। এই ছবিতে সেরা সহশিল্পী হিসাবে অস্কারে মনোনীত হয়েছিলেন তিনি।
View this post on Instagram







