চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউড তারকারাও বললেন ‘এক দুঃখের দিন’

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে হলিউডেও শোকের ছায়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৫
বিনোদন
A A

হলিউডের বহু তারকা, যেমন লিওনার্দো ডিক্যাপ্রিও, রাসেল ক্রো, সিলভেস্টার স্ট্যালোনসহ আরও অনেকেই সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। স্মরণ করেছেন তার সঙ্গে বিভিন্ন সময়ে সাক্ষাতেরও।

কমেডিয়ান হুপি গোল্ডবার্গ, যিনি ২০২৩ সাল ও গত বছর পোপের সঙ্গে দেখা করেছিলেন। তারসঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করে একটি আবেগঘন বার্তাও শেয়ার করেছেন তিনি।

“তিনি ছিলেন সেই সময়ের মধ্যে অন্যতম একজন, যিনি মনে রেখেছিলেন যে খ্রিস্টের ভালোবাসা বিশ্বাসী ও অবিশ্বাসী উভয়কেই আলিঙ্গন করে। তিনি অনেকটা পোপ জন ২৩-এর মতো ছিলেন, যিনি বিশ্বাসকে বাস্তব করে তুলেছিলেন। এগিয়ে চলুন, পোপ ফ্রান্সিস, আপনার মানবতা ও হাসির ভালোবাসা নিয়ে।”

অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ইনস্টাগ্রামে পোপ ফ্রান্সিসের প্রতি একটি দীর্ঘ শ্রদ্ধাঞ্জলি পোস্ট করেন। তিনি পোপকে স্মরণ করেছেন পরিবেশগত সংস্কার ও কর্মসূচির জন্য।

তিনি লিখেন,“পোপ ফ্রান্সিস ছিলেন এক রূপান্তরকামী নেতা—শুধু ক্যাথলিক চার্চের জন্য নয়, বরং পরিবেশগত সংস্কার ও আন্দোলনের জন্যও।”

তিনি আরও স্মরণ করেন যে ২০১৬ সালে ডকুমেন্টারি ‘বিফোর দ্য ফ্লাড’ তৈরির সময় জলবায়ু পরিবর্তন নিয়ে পোপের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। যেটি ছিল “উদ্দীপনা জাগানিয়া এবং গভীরভাবে আবেগপূর্ণ ও চিন্তনমুখর।”

Reneta

ক্যাপ্রিও লিখেন, “২০১৬ সালে ‘বিফোর দ্য ফ্লাড’ ডকুমেন্টারির শুটিংয়ের সময় পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল আমার। যেখানে আমরা জলবায়ু পরিবর্তনের জরুরি প্রয়োজন নিয়ে কথা বলেছিলাম। সেই অভিজ্ঞতা ছিল আলোকিত, গভীরভাবে স্পর্শকাতর এবং চিন্তনসৃষ্টিকারী “

রাসেল ক্রো, যিনি ২০১৪ সালে পোপের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এক্সে রোম শহরের একটি ছবির সঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন। ক্যাপশনে লিখেন,“রোমে এক সুন্দর দিন, তবে বিশ্বাসীদের জন্য এক দুঃখের দিন।”

জিমি ফ্যালন, যিনি গত বছর পোপের সঙ্গে দেখা করেছিলেন, ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন,“গত গ্রীষ্মে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করা ছিল এক সম্মানজনক অভিজ্ঞতা। আমি খুশি যে আপনাকে হাসাতে পেরেছিলাম। আপনার উৎসাহব্যঞ্জক কথার জন্য ধন্যবাদ। শান্তিতে ঘুমান।”

সিলভেস্টার স্ট্যালোনও পোপের সঙ্গে তার সাক্ষাতের ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন,“এক অসাধারণ, অসাধারণ মানুষ! বিশ্রামে থাকুন, পবিত্র পিতা!”

সোমবার (২১ এপ্রিল) প্রয়াত হন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা-তে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু সমগ্র বিশ্বজুড়ে শোকের ছায়া ফেলেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোপপোপ ফ্রান্সিরাসেল ক্রোলিওনার্দো ডিক্যাপ্রিওলিড বিনোদনসিলভেস্টার স্ট্যালোন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT