আন্তর্জাতিক

সিরিয়া সঙ্কট: যুদ্ধবিরতিতে একমত যুক্তরাষ্ট্র ও রাশিয়া

সিরিয়া

পুরো দক্ষিণ-পশ্চিম সিরিয়া জুড়ে যুদ্ধবিরতি ঘোষণায় একমত হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং জর্ডান। রোববার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো সরাসরি সাক্ষাত করার পর যুুদ্ধবিরতির এমন সিদ্ধান্ত আসলো।

জর্ডান জানিয়েছে, সিরিয়ার সরকার এবং বিদ্রোহীরা যে এলাকা বরাবর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে সেখান থেকেই যুদ্ধবিরতি কার্যকর হবে।

জি-২০ সম্মেলন চলাকালে জার্মানির হ্যামবুর্গে প্রথমবারের মতো সামনাসামনি দেখা করেন ট্রাম্প-পুতিন। দ্বিপাক্ষিক বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি সিরিয়া যুদ্ধ নিয়েও আলোচনা করেন দু’জনে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুসারে, ২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভ থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত সিরিয়ায় ৩ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। দেশ ছাড়তে বাধ্য হয়েছে ৫৫ লাখের সিরিয়ামতো মানুষ। আরও প্রায় ৬৩ লাখ সিরীয় দেশের ভেতরেই ঘর হারিয়ে ভেসে বেড়াচ্ছে।

এ যুদ্ধে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র দুই প্রতিপক্ষকে সমর্থন যুগিয়ে আসছে। মস্কো সিরিয়া সরকারকে তার সশস্ত্র বাহিনী দিয়ে সহায়তা করছে, অন্যদিকে ওয়াশিংটন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার উচ্ছেদের ঘোষণা দিয়ে দেশটিতে ক্রমাগত অভিযান চালিয়ে যাচ্ছে।

বিষয়:জর্ডান যুক্তরাষ্ট্র-রাশিয়া সিরিয়া যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…