আন্তর্জাতিক

সিরিয়ায় সৌদি অভিযানের ফল হবে ভয়াবহ: রাশিয়া

সিরিয়ায় সৌদি অভিযানের ফল হবে ভয়াবহ: রাশিয়া

আবারো যুদ্ধ মধ্যপ্রাচ্যে। জঙ্গি গোষ্ঠী আইএস দমনে সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের গোলাবর্ষণ করলেও ঘোষণার পর এখনও কোনো পদক্ষেপ নেয়নি সৌদি আরব।

তবে শক্তি প্রয়োগ করে হলেও সিরিয়ায় বাশার আল আসাদের সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না বলে জানিয়েছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের।

তুরস্ক এবং সৌদির স্থল বাহিনীর অভিযানে অবশ্যই জঙ্গি গোষ্ঠি আইএসকে দমন সম্ভব বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুসোগলু। যৌথ বিমান হামলা চালাতে তুরস্কের ইনকারলিক বিমান ঘাঁটিতে নিজেদের যুদ্ধ বিমান পাঠায় সৌদি বাহিনী।

আইএস দমনে সৌদি-তুরস্কের অভিযানের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র এবং সিরিয়ায় বোমা হামলা চালানো দেশ রাশিয়া।

এ অভিযানকে সন্ত্রাসী অভিযান অভিহিত করে এর ফলাফল ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করেছে রাশিয়া।

অন্যদিকে সিরিয়ায় গোলাবর্ষণ বন্ধ করে শুধু আইএস দমনে অভিযান চালাতে তুরস্ককে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র্।

বিষয়:সিরিয়া যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…