সিরিয়ার রাজধানী দামেস্কে সরকারি বাহিনীর রকেট হামলায় ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।
বুধবার রাজধানী দামেস্কের ডুমায় চালানো ওই হামলায় বিধ্বস্ত হয়েছে ডুমার একটি আবাসিক এলাকা। এছাড়া ওই হামলায় আহত হয়েছে কমপক্ষে ৬০ জন বেসামরিক নাগরিক।
ওদিকে দেশটির দেহরা প্রদেশের ঘারিয়া অঞ্চলে বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটির বিমান বাহিনী। হামলায় ১৩ শিশুসহ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। তবে ওই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি সিরিয়া সরকার। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২০১১ সালে সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষ নিহত হয়েছে।






