চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ৪৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

সিরিয়ায় রাশিয়ার বিমান ৪৩ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত আরো শতাধিক। শনিবার দেশটির ইদলিব প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটে।

সিরিয়ার বেসামরিক সাহায্যকর্মীরা আল-জাজিরাকে জানান, রাশিয়ান বিমান হামলার মূল টার্গেট ছিল রাজধানী দামেস্ক থেকে ২৯০ কিলোমিটার উত্তরাঞ্চলীয় শহর মারাত আল-নুমান। এতে অন্তত ৪৩ জন নিহত হয়। আহতের সংখ্যা ১৫০ জন বলে জানান তারা।

ইদলিব প্রদেশের সাহায্যকর্মীদের সমন্বয়ক বলেন, ‘হামলার সময় আমাদের কর্মীরা সেখানেই ছিল। তারা হামলায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার চেষ্টা করছেন।’

তিনি আরো জানান, আহতদের অনেকের অবস্থা খুবই সংকটজনক। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।

‘হোয়াইট হেলমেট’ নামে সিরিয়ার বেসামরিক সাহায্যকর্মীরা কয়েকজন সদস্য নিয়ে ২০১৩ সালে কাজ শুরু করেন। এখন তাদের সাহায্যকর্মীর সংখ্যা ২৭০০।

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ ৩৯ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে। একটি আদালত ও কারাগার টার্গেট করে হামলা চালানো হয় বলেও জানায় সংগঠনটি।

Reneta

ইদলিবের একজন গণমাধ্যম কর্মী আনাস মারায়ি জানান,  ‘হামলার টার্গেট ছিল একটি আদালত ও কারাগার। এতে ৫৩ জন নিহত হওয়ার খবর পেয়েছি।’

চলতি বছরের মার্চে সিরিয়া সংঘাতের পাঁচ বছর পূর্ণ হবে। জাতিসংঘের হিসেব মতে, এই সময়ে ২৫০,০০০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

গত সপ্তাহে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, ২০১৫ সালেই ৫৫০০০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ৩০,০০০ হাজারই বেসামরিক মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়ারাশিয়া-সিরিয়াসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত

জুন ২১, ২০২৬

প্রকৃতি ও জীবন ক্লাব ভৈরবের নতুন কমিটি, পরিবেশ রক্ষায় কর্মপরিকল্পনা

জুন ২১, ২০২৬

শাইখ সিরাজের সাথে ইরির বাংলাদেশ প্রধানের সাক্ষাত

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশগামীদের দক্ষ করতে প্রশিক্ষণ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুন ২১, ২০২৬

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT