আন্তর্জাতিক

সিরিয়ায় বিষাক্ত ‘ক্লোরিন গ্যাস’ ছড়ানোর অভিযোগ

সিরিয়ায় বিষাক্ত ‘ক্লোরিন গ্যাস’ ছড়ানোর অভিযোগ

সিরিয়ায় হেলিকপ্টার থেকে বিষাক্ত ক্লোরিন গ্যাস ছড়ানো হচ্ছে বলে অভিযোগ পা্ওয়া গেছে। সেখানকার ডাক্তার ও উদ্ধারকারীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

সিরিয়ার ইদলিবের সারাকেভের প্রায় ৩০ জন লোক এতে আক্রান্ত হয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। তবে কারা এই গ্যাস ছড়িয়েছে তা জানা যায়নি।

সোমবার সারাকেবের কাছে একটি  রুশ হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার পর এ গ্যাস ছড়ানো হয়েছে। ২০১৩ সালেও এরকম রাসায়নিক হামলা চালানো হয়েছিলো।

বিষয়:সিরিয়া
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…