চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় ক্লোরিন-বোমা হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ পূর্বাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

সিরিয়ায় আলেপ্পো শহরের উপকণ্ঠে হেলিকপ্টার থেকে ক্লোরিনবাহী ব্যারেল বোমা
নিক্ষেপ করার অভিযোগ উঠেছে সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ওই
বোমা হামলায় কমপক্ষে ৮০ জন আহত বা অসুস্থ হয়ে পড়েছে। জরুরি স্বেচ্ছাসেবী
সংগঠনের সদস্যরা জানান, সুকারি এলাকায় হামলার পর ক্লোরিন নিঃসরণের ফলে
আক্রান্তদের মধ্যে শ্বাস-প্রশ্বাসজনিত জটিলতা দেখা দিয়েছে। অসুস্থ অনেককেই
স্থানীয় হাসপাতালে অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়।

এর আগেও গত আগস্টে জাতিসংঘ পরিচালিত এক অনুসন্ধানে দাবি করা হয়েছিল, সিরিয়া সরকার অন্তত দু’বার যুদ্ধের কাজে ক্লোরিন ব্যবহার করেছে। তবে সরকার বরাবরই রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করে এসেছে।

Banglabid

সিরিয়া সরকারের মিত্রপক্ষ রাশিয়া উল্টো বিদ্রোহীরা আলেপ্পোতে সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ‘বিষাক্ত গ্যাস’ধারী শেল নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে।

জরুরি সহায়তামূলক স্বেচ্ছাসেবী সংগঠন সিরিয়ান সিভিল ডিফেন্স-এর উদ্ধারকর্মী ইবরাহিম আলহাজ জানান, হেলিকপ্টার থেকে বোমা নিক্ষেপের অল্প কিছুক্ষণ পরই তিনি ঘটনাস্থলে গিয়ে ব্যারেলের ভেতর ৪টি ক্লোরিন সিলিন্ডার দেখতে পান।

বিরোধী দলের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে কাজ করে সিরিয়ান সিভিল ডিফেন্স। মঙ্গলবারের হামলার পর সংস্থাটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে, যেখানে শিশুসহ হামলার শিকার মানুষদের অক্সিজেন মাস্ক পরে নিশ্বাস নিতে দেখা যায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেইমার ঝলকে আর্জেন্টিনাকে পেছনে ফেললো ব্রাজিল

পরবর্তী

বিদেশে যাওয়ার পথে দুই ‘জঙ্গি’ দম্পতি আটক

পরবর্তী

বিদেশে যাওয়ার পথে দুই ‘জঙ্গি’ দম্পতি আটক

গুগলের প্যারালিম্পিক ডুডল

সর্বশেষ

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT