চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় আবাসিক ভবনে বিস্ফোরণ, ১২ শিশুসহ নিহত ৩৯

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ১৩, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A

সিরিয়ার ইদলিব প্রদেশে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে ১২ শিশুসহ কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বহু মানুষ। ধারণা করা হচ্ছে, আবাসিক ভবনটি অস্ত্র ও গোলাবারুদ মজুত করে রাখার জন্য ব্যবহার করা হতো।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, তুর্কি সীমান্তের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের উত্তরাঞ্চলে সারমাদা শহরে একটি বাড়িতে রোববার ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। বিস্ফোরিত বাড়িটির নিচতলা অস্ত্রের গুদাম হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে।

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বহু মানুষ। তাদের উদ্ধারে কাজ করছে দমকল কর্মীরা। তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আটকে পড়াদের বেশির ভাগই হোমস প্রদেশ থেকে বাস্তুচ্যুত হওয়া মানুষ।

বিস্ফোরিত ওই গুদামটি আল-কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টের বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ।

সাত বছর ধরে চলা এ যুদ্ধে সরকার বিরোধীরা এখন অনেকটা কোণঠাসা হয়ে পড়লেও বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি বলা হয় ইদলিবকে। আর সেখানেই ঘটলো এই বিস্ফোরণের ঘটনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিস্ফোরণসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা বিশ্বকাপ জেতা কঠিন, অসম্ভব নয়: স্কালোনি

মে ১৬, ২০২৬

প্রথম দিন একাই লড়লেন লিটন, তারপরও এগিয়ে পাকিস্তান

মে ১৬, ২০২৬

ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে ‘উপহার ফেলে দেওয়া’ ছবি ভুয়া, এআই দিয়ে তৈরি

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মেডিকেল কলেজে ভর্তি ও স্বাস্থ্য খাতে বরাদ্দ নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পেনে বাংলাদেশ দূতাবাসে শুরু সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT