সিরিয়ার ‘টেইফুল বিমানবন্দরে’ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এ হামলায় বহু মানুষ নিহত এবং আহত হতে পারে বলে ধারণা করছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।
সোমবার ভোরে সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হিমস শহরের টি-৪ বিমান ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার বিকট বিস্ফোরণ শব্দ শোনা যায়। তবে এ হামলার বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, বিদ্রোহী সংগঠন ডুমা শহরের একটি সন্দেহভাজন রাসায়নিক হামলা চালানোর পর এ হামলা বিশ্বব্যাপী সতর্কতা জারির জন্য করা হতে পারে।
রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মার্কিন প্রশাসন থেকে বলা হচ্ছে রায়াসনিক হামলার বিষয়টি সত্য নয়।
গতকাল দামেস্কের কাছে বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি ডুমায় সন্দেহজনক রাসায়নিক হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে।
যুদ্ধবিধ্বস্ত এলাকায় স্বেচ্ছাসেবী ত্রাণ সংস্থা ‘দ্য হোয়াইট হেলমেটস’ জানিয়েছে, নিহতদের বেশিরভাগ নারী ও শিশু।








