দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতেও জয় পেল না বাংলাদেশ নারী ক্রিকেট দল।করাচীতে, শেষ ওয়ানডেতে সালমারা পাকিস্তানের কাছে হারে ৬ উইকেটে। এ জয়ের মধ্য দিয়ে সিরিজ জিতে নিল পাকিস্তানের মেয়েরা।
বাংলাদেশের দেওয়া ১২৪ রানের সহজ টার্গেট তাড়ার করতে নেমে বিসমা মারুফের ৪১ ও মারিনা ইকবালের ৩১ রানে ভর করে চার উইকেট হারিয়ে ৬৯ বল বাকী রেখেই জয় পায় পাকিস্তান।
বাংলাদেশের পক্ষে নাহিদা আখতার দুটি উইকেট নেয়। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে আয়েশা সুলতানা, নিগার আখতার ও রীতু মণি ছাড়া কেউ দুই অংঙ্কের গণ্ডি পেরোতে পারে নি।
টপ অর্ডার, মিডল অর্ডার আর লোয়ার অর্ডারে ব্যর্থতায় বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১২৩ রান সংগ্রহ করে।
দলের পক্ষে সর্বোচ্চ আয়েশা রহমান ৩৯ রান করে।পাকিস্তানের পক্ষে আনাম আমিন চারটি ও আসমাভিয়া ইকবাল তিনটি উইকেট নেন।






