চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জয়ের মিশনে ফিল্ডিংয়ে ‘অপরিবর্তিত’ বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জয়ের মিশনে নেমে পড়েছে বাংলাদেশ। অঘোষিত ফাইনাল হয়ে ওঠা তৃতীয় তথা শেষ ওয়ানডেতে সেঞ্চুরিয়নে টসে হেরে শুরুতে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেয়েছে তামিম ইকবালের দল। তিন ম্যাচের সিরিজ ১-১এ সমতায় আছে।

সিরিজের প্রথম ওয়ানডের ভেন্যু সুপার স্পোর্টস পার্কে একটি পরিবর্তন নিয়ে নেমেছে স্বাগতিক দল। চোটের কারণে ছিটকে যাওয়া পেসার ওয়েইন পারনেলের জায়গায় একাদশে মিডিয়াম পেসার ডোয়াইন প্রিটোরিয়াস।

লাল-সবুজের দলের একাদশে আসেনি কোনো পরিবর্তন। আগের ম্যাচের টিম কম্বিনেশনে ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। পরিবারের পাঁচ সদস্যের অসুস্থতার কথা জেনেও দলের সাথে থেকে যাওয়া সাকিব আল হাসান খেলছেন।

সফরে প্রথম ওয়ানডেতে ৩৮ রানের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। পরে ‘পিংক ডে’ ওয়ানডেতে ৭ উইকেটের জয়ে সমতা ফেরান বাভুমা-ডি ককরা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

সাউথ আফ্রিকা একাদশ: কাইল ভেরেইন্নে (উইকেটরক্ষক), জানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, তাবরেইজ শামসি, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুনগি এনগিডি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবাভুমাবাংলাদেশলিড স্পোর্টসসাকিবসেঞ্চুরিয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির আর্জেন্টিনার শেষ ষোলোর প্রতিপক্ষ সালাহর মিশর

জুলাই ৪, ২০২৬

‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

জুলাই ৪, ২০২৬

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT