ক্রিকেট

সিরিজ জয়ের পর আফগানদের কাছে হারল টাইগার যুবারা

বাংলাদেশ ক্রিকেটাররা সিরিজ জয়ে উল্লসিত, মাঠে আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটাররা আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ে উল্লসিত, মাঠে আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টানা তিন ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারানোর পর চতুর্থ ম্যাচে জয় তুলতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার সফরকারীদের কাছে ১৯ রানে হেরেছে টাইগার যুবারা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের চতুর্থ যুব ওয়ানডেতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২১০ রান তোলে আফগান যুবারা। জবাব দিতে নেমে ৪৪.২ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে আগামী ১৯ সেপ্টেম্বর। এরপর দুদলের একমাত্র চার দিনের ম্যাচ শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে।

সুলিমান আরাবজাই ৪৩, বিলাল আহমেদ ৬০, অধিনায়ক নানগিয়ালিয়া খারোটের অপরাজিত ২৭ রানে দুইশ পেরিয়ে যায় আফগানরা।

জবাব দিতে নেমে মাহফিজুল ইসলাম ২৬, ইফতিখার হোসেন ১৮, খালিদ হাসান ২৩, আইচ মোল্লা শূন্য, অধিনায়ক মেহেরব হোসেন ৪, নাইমুর রহমান ৯, আব্দুল্লাহ আল মামুন ২১ রানে ব্যর্থ হয়ে ফেরেন।

বাংলাদেশ এরপরও দুইশর কাছে যায় তাজিবুল ইসলামের অপরাজিত ৫০ রানে। ৩ চার ও ২ ছয়ে ৭৫ বলের ইনিংস এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের।

বিষয়:যুব ওয়ানডে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…