বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের বানিয়াগাতীতে বাস-ট্টাক সংঘর্ষে ৪জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৭ জন।
পুলিশ জানিয়েছে, রাত পৌনে ৩টার দিকে নীলফামারীর ডুমার থেকে ঢাকাগামী অনীক পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পাশ থেকে একটি ট্রাক ধাক্কা দিলে বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৭ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পথে এক নারী যাত্রীর মৃত্যু হয়। সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।







