ফেরদৌস রবিন: সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধাসহ ২ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ বাস যাত্রী।
নিহতরা হলেন: রায়গঞ্জ উপজেলার তিন নান্দিনা গ্রামের রজব আলীর স্ত্রী আম্বিয়া বেগম ও বাসের হেলপার শুকুর আলী।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আক্তারুজ্জামান জানান: মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের রায়গঞ্জের ভুইঁয়াগাঁতী এলাকায় সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী ঐশী নিশা পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই বৃদ্ধা ও হেলপার মারা যান এবং ১০ বাস যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।







