চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরাজগঞ্জে নসিমন-ট্যাংকলরি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৮

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:০১ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

সিরাজগঞ্জের শাহজাদপুরের গাড়দহে নসিমন ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ সকাল ৬টার দিকে হাটিকুমরুল-নগড়বাড়ি মহাসড়কের গাড়দহ নামক স্থানে পোরজনার মহারাজপুর থেকে উল্লাপাড়াগামী যাত্রীবাহী একটি নসিমনকে উত্তরবঙ্গ থেকে বাঘাবাড়িগামী একটি ট্যাংকলরি চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। আহত হয় অন্তত ১৩ জন। আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আরো ৩ জনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে সাত জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো বড়মহারাজপুর গ্রামের আজুফা (৬০), অঞ্জনা (২৫), মকবুল হোসেন (৪০), সোবাহান (৩৫), জালাল(৪০), মামুন(২২) ও বন্যা (১১)। এরা একই পরিবারের সদস্য। নিহতরা ঢাকায় যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে উল্লাপাড়া রেল স্টেশনে যাচ্ছিলো। 

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা ও বাঘাবাড়ি ট্যাংকলরি মালিক এবং শ্রমিক সমিতির পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহতসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

আগস্ট ৭, ২০২৬

হুথি হামলায় ইয়েমেনে ৩০ সেনা নিহত

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ছুটির দিনে কেন দেখবেন এই সিনেমাগুলো?

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT