চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিভিল সার্জন ছাড়া অন্য কাউকে গণমাধ্যমে কথা না বলার নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

ঢাকা জেলাধীন সরকারি হাসপাতালসমূহে রােগীর সেবা সম্পর্কিত ও স্বাস্থ্যবিষয়ক কর্মকাণ্ড নিয়ে সিভিল সার্জন ছাড়া অন্য কাউকে গণমাধ্যমে কথা বলতে নিষেধ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হােসেন মাে. মঈনুল আহসানের সই করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, ঢাকা জেলার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, বিরাজমান কোভিড-১৯ মহামারিকালীন পরিস্থিতিতে সিভিল সার্জন ব্যতীত অন্য কাউকে টিভি চ্যানেল কিংবা কোনো প্রকার প্রিন্ট মিডিয়ার নিকট স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মকাণ্ড অথবা রােগ ও রােগীদের সম্পর্কে কোনো ধরনের তথ্য আদান-প্রদান বা মন্তব্য না দেওয়ার জন্য অনুরােধ করা যাচ্ছে।

Banglabid

একইসঙ্গে গণমাধ্যম কর্মীদের রােগীর ছবি তােলা, ভিডিও করা অথবা সাক্ষাৎকার ধারণ করা থেকে বিরত থাকার নিমিত্তে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে গিয়ে রােগীর ছবি তােলা ও ভিডিও করা রােগীর ব্যক্তিগত গােপনীয়তা লঙ্ঘনের শামিল। তাই এ সংক্রান্ত কোনো তথ্য উপাত্ত নেওয়ার প্রয়ােজন হলে সরাসরি ঢাকা জেলা সিভিল সার্জনের সঙ্গে যােগাযােগ করার জন্য অনুরােধ করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, ঢাকা সিভিল সার্জনের অধীনে পাঁচটি উপজেলায় পাঁচটি হাসপাতাল রয়েছে। শুধু এই হাসপাতালগুলোর জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে। এটা রাজধানীর জন্য প্রযোজ্য নয়।

Reneta

হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ জানতে চাইলে তিনি বলেন, হাসপাতালে স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতি থাকে যে, রোগীরা অক্সিজেন নিচ্ছে অথবা বিছানায় শুয়ে কাতরাচ্ছে। এমন ছবি গণমাধ্যমে প্রকাশ পেলে জনমনে আতঙ্ক তৈরি হয়। এমনকি তথ্য বিভ্রাট হওয়ার সম্ভাবনা আছে। তাই ঢাকা সিভিল সার্জনের কাছ থেকে তথ্য নিতে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসসিভিল সার্জন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেরিতে যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার বন্ধের নির্দেশনা

পরবর্তী

গ্রামীণফোনের ‘মেন্টরিং ফিউচার লিডারস’ শীর্ষক ওয়েবিনার

পরবর্তী

গ্রামীণফোনের ‘মেন্টরিং ফিউচার লিডারস’ শীর্ষক ওয়েবিনার

করোনায় সর্বোচ্চ মৃত্যু ২১২

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT