চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিপিবি’র সভাপতি-সাধারণ সম্পাদক পদে আবারও সেলিম-জাফর

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৭:৩৫ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৬
রাজনীতি
A A

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র (সিপিবি) সভাপতি পদে মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আবু জাফর আহমেদ পুনর্নির্বাচিত হয়েছেন। আগামী চার বছর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দেবেন তারা।

দেশের অন্যতম পুরনো এই রাজনৈতিক দলের একাদশ কংগ্রেস শেষে মঙ্গলবার দলীয় কার্যালয় মুক্তিভবনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে নতুন কমিটির ঘোষণা দেন কংগ্রেস মুখপাত্র শাহ আলম।

২০১২ সালে সিপিবি’র সভাপতির দায়িত্বে আসেন আগের কমিটির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। তার সঙ্গে নতুন সাধারণ সম্পাদক হিসেবে আসেন সৈয়দ আবু জাফর আহমেদ।

Banglabid

এবারের কাউন্সিলে ৩১ অক্টোবর ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়। ১ নভেম্বর মঙ্গলবার কেন্দ্রীয় কমিটি বসে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে নতুন নেতৃত্ব নির্বাচন করে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গত শুক্রবার সিপিবি’র কংগ্রেস শুরু হয়।

নতুন কমিটির সভাপতিমণ্ডলীর দশটি পদের মধ্যে আটজনের নাম ঘোষণা করা হয়েছে। তাতে পুরনো কমিটির হায়দার আকবর খান রনো, মো. শাহ আলম, লক্ষ্মী চক্রবর্তী, কাজী সাজ্জাদ জহির চন্দন ও রফিকুজ্জামান লায়েক একই পদে আছেন।

পুরোনো কমিটির সদস্য শাহীন রহমান, মিহির ঘোষ ও অনিরুদ্ধ দাশ অঞ্জন এবার সভাপতিমণ্ডলীতে স্থান পেয়েছেন।

Reneta

পুরনো সভাপতিমণ্ডলীর সদস্য আহসান হাবিব লাবলু, শামছুজ্জামান সেলিম ও মোহাম্মদ আলতাফ হোসাইনকে এবার কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।

নতুন কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অধ্যাপক এমএম আকাশ, মৃণাল চৌধুরী, অ্যাডভোকেট মণ্টু ঘোষ, মো. এনামুল হক, দিবালোক সিংহ, মাহবুবুল আলম, রুহিন হোসেন প্রিন্স, অধ্যাপিকা এএন রাশেদা, এমদাদুল হক মিল্লাত, মনিরা বেগম অনু, আব্দুল কাদের, ফজলুর রহমান, অ্যাডভোকেট এ কে আজাদ, শাহরিয়ার মো. ফিরোজ, ইসমাইল হোসেন, অ্যাডভোকেট সোহেল আহমেদ, অ্যাডভোকেট মাকছুদা আখতার, কাজী রুহুল আমিন, জলি তালুকদার, সাদেকুর রহমান শামীম, এসএ রশীদ, রাগীব আহসান মুন্না, ডা. মনোজ দাশ, আবদুল্লাহ আল কাফি রতন, ডা. সাজেদুল হক রুবেল, আমিনুল ফরিদ, মো. কিবরিয়া, হাসান তারিক চৌধুরী, আজহারুল ইসলাম আরজু ও লুনা নূর।

আগের কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান, সহিদুল্লাহ চৌধুরী, জসিমউদ্দিন মণ্ডল ও শাহাদাৎ হোসেন এবারও একই দায়িত্বে রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুজাহিদুল ইসলাম সেলিমসিপিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাঘের সঙ্গে মোদির একদিন

পরবর্তী

কমল হাসান-গৌতমীর সংসারে ভাঙন

পরবর্তী

কমল হাসান-গৌতমীর সংসারে ভাঙন

আলিবাবার ‘ফ্লিগি’ নাম নিয়ে চীনে বিতর্ক

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT