ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে জ্যামাইকা তালাওয়াসে খেলবেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারকে দলে টানার খবর টুইট বার্তায় জানিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
সিপিএলের আসছে মৌসুম শুরু হবে ২৮ আগস্ট। টুর্নামেন্টের নবম আসরটি হবে ৬ দল নিয়ে। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে বসবে ব্যাট-বলের লড়াই।
সাকিব আগেও দুবার জ্যামাইকার জার্সিতে খেলেছেন। ২০১৬ সালে দলটির হয়ে ট্রফি জিতেছেন। পরের মৌসুম, তথা ২০১৭ সালেও ছিলেন সেখানে। উইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে ৩০ ম্যাচে ২৯ উইকেট ও ৩৫৪ রান আছে তার নামের পাশে।









