প্রবাস সংবাদ

সিনোফার্ম ও সিনোভ্যাক ভ্যাকসিন নিয়ে হজ ও ওমরাহ করা যাবে

বাংলাদেশের কর্মকর্তারা সিনোফার্ম ও সিনোভ্যাক ভ্যাকসিন নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনোফার্ম ও সিনোভ্যাক ভ্যাকসিন নিয়ে হজ ও ওমরাহ বিষয়ক আলোচনা ও সম্মেলন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস প্রতিরোধী চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক টিকার অনুমোদন দিয়েছে সৌদি আরব। চীনের টিকার অনুমোদন দেওয়ায় সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিদের ওমরাহ হজ পালনে আর বাধা রইল না।

সোমবার জেদ্দায় বাংলাদেশ হজ মিশনে রিপোটরস এসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়ার সাথে আলোচনাকালে ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানান, ইতিমধ্যেই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তিনি সৌদি সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে আলোচনা করেছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা সিনোফার্ম বা সিনোভ্যাকের পূর্ণ ডোজ টিকা নিয়েছে, তারা এখন থেকে সৌদিতে প্রবেশ করতে কোন বাধা থাকল না। তবে ঐ দুটি ভ্যাকসিম গ্রহণকারীদের একটি বুস্টার ডোজ নিতে হবে।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আগামী হজে বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের সাথে বাংলাদেশিরাও হজ পলনের সুযোগ পাবে বলে তিনি জানান।

হজ ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন ধরেন মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম, হজ কউন্সিলর জহিরুল ইসলাম, হজ কনসাল মো. আসলাম উদ্দিন।

বিষয়:সৌদি আরব হজ ও ওমরাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…