চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনোফার্মের ভ্যাকসিন দেশে উৎপাদন করবে ইনসেপ্টা, চুক্তি স্বাক্ষর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
সিনোফার্মের ভ্যাকসিন উৎপাদনে ইনসেপ্টার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশেই করোনার ভ্যাকসিন উৎপাদনে চীনের সিনোফার্মের সাথে চুক্তি করেছে সরকার। এই চুক্তির ফলে চীনের সিনোফার্মের ভ্যাকসিন উৎপাদন করবে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড।

সিনোফার্মের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের মধ্যে এই চুক্তি হয়।

রাজধানীর মহাখালিতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান-বিসিপিএস’এ আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর হয়। এই চুক্তির পরই দেশে সিনোফার্মের করোনার ভ্যাকসিন উৎপাদনের কার্যক্রম শুরু হবে।

Banglabid

সংশ্লিষ্টরা বলছেন, মূলত ‘বাল্ক’ এনে এদেশে তা রিফিল বা ফিল ফিনিস করবে দেশের ওষুধ উৎপাদকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড।  তবে চীনের সিনোফার্মের ভ্যাকসিন এদেশে কী পরিমাণ উৎপাদন হবে, তা নির্ভর করছে সিনোফার্ম কী পরিমাণ ‘বাল্ক’ সরবরাহ করবে তার ওপরে।

চুক্তিতে স্বাক্ষর করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, চীনের রাষ্ট্রদূত মি. লি জিমিং এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মােমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মােমেন, চীনের রাষ্ট্রদূত মি. লি জিমিং, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাে. মাহবুবুর রহমান, ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির।

Reneta

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আগামি তিন মাসের মধ্যে দেশে সিনোফার্মের টিকা উৎপাদন সম্ভব।ইনসেপ্টা ভ্যাকসিন লি.এর প্রতিমাসে এক ভায়েলে ১০ ডোজ হল চার কোটি তৈরির সক্ষমতা রয়েছে। তবে সরকারের যতটুকু দরকার সেই চাহিদামত করোনার ভ্যাকসিন সরবরাহ করবে ইনসেপ্টা।

এর দাম এখনো নির্ধারন করা হয়নি বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লােকমান হােসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মােহাম্মদ খুরশীদ আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শােকের এ মাসে বাংলাদেশে কোভিড ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে এক নতুন দিক উন্মোচিত হলাে। এই চুক্তির মধ্য দিয়ে দ্রুতই ইনসেপ্টা ভ্যাকসিন লি. সিনোফার্মের ভ্যাকসিন উৎপাদন শুরু করবে।

উল্লেখ্য, দেশে এ পর্যন্ত সিনোফার্মের টিকা এসেছে ১ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডোজ। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে এক কোটি ১৮ লাখ ৪৭ হাজার ৩০০ ডোজ, ফাইজারের এক লাখ ৬২০ ডোজ এবং মডার্নার ৫৫ লাখ ডোজ। এর মধ্যে সব মিলিয়ে শনিবার পর্যন্ত দেশে টিকা দেওয়া হয়েছে ২ কোটি ৮ লাখ ৮৯ হাজার ৯২৮ ডোজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনসেপ্টা- ভ্যাকসিনকরোনাকরোনাভাইরাসসিনোফার্ম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০ আগস্ট থেকে মিরপুরে চালু হচ্ছে ‘সনি স্টার সিনেপ্লেক্স’

পরবর্তী

গার্দিওলার যেজন্য আরও বেশি করে দরকার কেনকে

পরবর্তী
গার্দিওলার সঙ্গে কেনকের ছবি, ফুটবল মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলার যেজন্য আরও বেশি করে দরকার কেনকে

বাংলালিংক বাংলাদেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা তৃতীয় বার ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড জিতলো বাংলালিংক

সর্বশেষ

ভিডিও ফাঁসের পর এমপির বিরুদ্ধে গাড়িচালকের নতুন অভিযোগ, ছিল ‘পাঁচ বছরের’ প্রস্তাব

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসায় অবহেলার অভিযোগ ও প্রতিকারে সহায়তা করবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT