চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঙ্কটকালে প্রত্যাশিত সুখবর

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:০৯ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২১
সম্পাদকীয়
A A
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের স্বাক্ষর চুক্তি অনুষ্ঠানে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার এই সঙ্কটময় সময়ে দেশেই করোনার ভ্যাকসিন উৎপাদনে চীনের সিনোফার্মের সাথে চুক্তি করেছে সরকার। সিনোফার্মের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের মধ্যে সোমবার এই চুক্তি হয়। এই চুক্তির ফলে চীনের সিনোফার্মের ভ্যাকসিন উৎপাদন করবে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড।

কোভিড-১৯ সংক্রমণের ৫২৬তম দিনে দেশে ১৭৪ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৪৯ জন, আর শনাক্ত হয়েছেন ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জন। এই যখন দেশের করোনার পরিস্থিতি, তখন দেশে করোনার ভ্যাকসিন উৎপাদনের এই চুক্তি একটি বড় সুখবর।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামি তিন মাসের মধ্যে দেশে সিনোফার্মের ভ্যাকসিন উৎপাদন সম্ভব। ইনসেপ্টা ভ্যাকসিন লি:এর প্রতিমাসে এক ভায়েলে ১০ ডোজ হল চার কোটি তৈরির সক্ষমতা রয়েছে। তবে সরকারের যতটুকু দরকার সেই চাহিদামত করোনার ভ্যাকসিন সরবরাহ করবে ইনসেপ্টা।

ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তির মাধ্যমে দেশে প্রথমে করোনার ভ্যাকসিন এসেছিল। কিন্তু চুক্তির শর্ত না মেনে সেরাম হঠাৎ করে তা বন্ধ করে দিলে সমস্যায় পড়ে দেশের ভ্যাকসিন কর্মসূচি। কয়েক লাখ মানুষ দ্বিতীয় ডোজ ভ্যাকসিন থেকে এখনও বঞ্চিত। এই অবস্থায় বসে না থেকে বিকল্প সোর্সে ভ্যাকসিন সংগ্রহে মনোযোগী হয় সরকার। সাফল্যও আসতে থাকে দ্রুতই। বিশ্বের নামকরা প্রায় সব ভ্যাকসিনই এখন বাংলাদেশের ভ্যাকসিন ভাণ্ডারে এসেছে ও তা দেশের সব এলাকায় প্রদান করা হচ্ছে দ্রুত গতিতে।

করোনা মোকাবিলায় এখন পর্যন্ত কার্যকর উপায় এই ভ্যাকসিন নিয়ে সারাবিশ্বের সব দেশই নানা কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। এই প্রক্রিয়ায় বাংলাদেশ ইতিমধ্যে অনেকটাই সফল, আর সেই সফলতার আরেক ধাপ এগিয়ে গেল ইনসেপ্টা ও সিনোফার্মের চুক্তির মাধ্যমে। সরকার ও বেসরকারি উদ্যোগে দেশের ভ্যাকসিন উৎপাদনের এই প্রক্রিয়াকে আবারও সাধুবাদ জানাচ্ছি।

লকডাউন-শাটডাউনসহ নানা প্রক্রিয়ার ফলে দেশের মানুষের জনজীবন সারাবিশ্বের অনেক দেশের মতো ক্ষতিগ্রস্ত। নতুন করে আবারও কোন সঙ্কট তৈরি হলে হয়তো লকডাউনের মতো বিধি নিষেধ আবারও আসতে পারে। কিন্তু যদি ভ্যাকসিন কার্যক্রমের গতি বাড়িয়ে স্বাস্থ্যবিধি কার্যকর করা যায়, তাহলে করোনা দ্রুতই নিয়ন্ত্রণ সম্ভব বলে আমাদের আশাবাদ।

ট্যাগ: ইনসেপ্টা- ভ্যাকসিনকরোনাকরোনাভাইরাসসম্পাদকীয়সিনোফার্মসিনোফার্মের ভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সন্দ্বীপ চ্যানেল থেকে ২ রোহিঙ্গার লাশ উদ্ধার

পরবর্তী

শোক দিবসে যশোরে বৃক্ষরোপন

পরবর্তী
যশোরে শোক দিবসে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণকারী মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

শোক দিবসে যশোরে বৃক্ষরোপন

প্রেসিডেন্টের শপথ গ্রহণের সময়ের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি শপথ না নিলে আফগানিস্তানকে স্বাগত জানাবে না ঢাকা

সর্বশেষ

নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT