চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা স্টাইলে ব্যাংক ডাকাতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
ডাকাতি

ডাকাতির ঘটনাটি কোনো অংশেই কোনো সিনেমার গল্পের থেকে কম নয়। একটি ব্যাংকে চুরি করার জন্য ২৫ ফিট লম্বা একটি সুরঙ্গ তৈরি করে ডাকাতরা। তারপর সেই সুরঙ্গ বেয়ে এসে ব্যাংকের লকার থেকে নিয়ে গেছে ৪০ লাখ টাকার জিনিসপত্র।

ভারতের নাভি মুম্বাইয়ের কাছে জুনিনগর এলাকায় ব্যাংক অব বারোদার একটি শাখায় গত শনিবার-রোববারে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সেখানকার পুলিশ কর্মকর্তারা।

ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ৫ মাস ধরে এই ডাকাতির পরিকল্পনা করেছে ডাকাতরা। সাপ্তাহিক ছুটি শেষে সোমবার সকালে অফিসে গিয়ে অফিস কর্মকর্তারা এই অবস্থা দেখেন, অনেকগুলো ভল্টও খোলা দেখেন তারা।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ডাকাত গত মে মাসে ব্যাংকের পাশে একটি দোকান ভাড়া নেয়। তখন থেকেই একটু একটু করে ২৫ ফিট লম্বা সুরঙ্গটা তৈরি করা হয়েছে ব্যাংকের লকার রুম পর্যন্ত। সুরঙ্গ বেয়ে এসে লকার রুমে থাকা ২২৫টি লকারের মধ্যে ৩০টি খুলে ডাকাতরা। এরপরে সেখান থেকে চুরি করে ৪০ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। ডাকাতি হওয়া জিনিসের একেবারে সঠিক পরিমাণ এখনো জানা যায়নি।

নাভি মুম্বাইয়ের পুলিশ কমিশনার হেমান্ত নাগরালে বলেন, সানপাদা পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করা হয়েছে। সন্দেহভাজনকে ধরার চেষ্টা চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকাতিব্যাংক ডাকাতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারি অনুষ্ঠানের ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে নেই পাকুয়েতা, ফিরছেন রাফিনহা

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লাখো মানুষের অংশগ্রহণে আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানে খামেনির জানাজা আজ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT