চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা নির্মাণ বাড়াতে প্রযোজক সমিতির নতুন উদ্যোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A
প্রযোজক ও পরিবেশক সমিতি/ ছবি: নাহিয়ান ইমন

প্রযোজক ও পরিবেশক সমিতি/ ছবি: নাহিয়ান ইমন

সিনেমা নির্মাণ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে চলচ্চিত্রের ‘মাদার অর্গানাইজেশন’ প্রযোজক ও পরিবেশক সমিতি। নতুন প্রযোজকরা যাতে সিনেমা নির্মাণে উৎসাহী হন, সেজন্য প্রযোজক সমিতির বর্তমান কমিটি নতুন সদস্যদের ‘সদস্য ফি’ কমিয়েছে।

এ প্রসঙ্গে প্রযোজক সমিতি সভাপতি খোরশেদ আলম খসরু চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রযোজক সমিতির সদস্যপদ গ্রহণ করতে লাগতো ১ লাখ ২ হাজার টাকা। কিন্তু আমরা নতুন ১০ জন প্রযোজককে মাত্র ১১ হাজার টাকায় সদস্যপদ দিয়েছি। এ নিয়মে ১ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত নতুন সদস্যদের আবেদন নেওয়া হয়েছে।

নতুন বছরের শুরুতে সিনেমা নির্মাণ বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান প্রযোজক নেতা খসরু। তিনি বলেন, প্রযোজক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মতিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‘আগে আসলে আগে পাবেন’ এই ভিত্তিতে আমরা সুযোগ দিয়েছি। বিশটি আবেদন জমা পড়ে। এরমধ্যে বাছাই করে ১০ জন নতুন প্রযোজককে মাত্র ১১ হাজার টাকায় সদস্যপদ দিয়েছি। তারা ২০২০ সালের জুনের আগেই শেষ করবেন।

খোরশেদ আলম খসরু বলেন, আপাতত ১১ হাজার টাকায় প্রযোজক সমিতির সদস্যপদ হওয়ার অফার বন্ধ আছে। পূর্বের বেশকিছু আবেদন জমা আছে। কিছুদিন পর আবার এই সুযোগ দেবে প্রযোজক সমিতি। একটাই কারণ, নতুন বছরে সিনেমা নির্মাণ বৃদ্ধি।

তবে এই সদস্যপদ নিতে হলে অবশ্যই ‘কন্ডিশন মানতে হবে’ উল্লেখ করে প্রযোজক নেতা খসরু বলেন, ৬ মাসের মধ্যে সিনেমা করে সেন্সর করতে হবে। যারা ১১ হাজার টাকায় সদস্যপদ নিয়েছে তারা যদি ৬ মাসের মধ্যে সিনেমা শেষ না করে তাহলে ওই সদস্যপদ স্থগিত হয়ে যাবে। পরে আবার একলাখ দুই হাজার টাকা দিয়ে সদস্যপদ নিতে হবে।

Reneta

এদিকে, আসন্ন নতুন বছর থেকে শুরু হতে যাচ্ছে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রম। প্রযোজক সমিতির বর্তমান কমিটি এই নতুন মুখ খোঁজার প্রতিযোগিতায় সঙ্গে যুক্ত হচ্ছে।

এ প্রসঙ্গে খোরশেদ আলম খসরু বলেন, আগামী বছরে বড় আয়োজনে এই প্রতিযোগিতা শুরু হবে। প্রযোজক সমিতি এই প্রতিযোগিতার সঙ্গে এবার ট্যাগ হয়েছে। ব্যাপকভাবে এই আয়োজন অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিখোরশেদ আলম খসরুচলচ্চিত্রলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশ’ শুনে ঘুরে দাঁড়ালেন, এগিয়ে এলেন, সাধুবাদ জানালেন অ্যালিসন

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আবারও কমেছে স্বর্ণের দাম

জুন ৩০, ২০২৬

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬

‘সিন্ধুর পানি আটকাতে এলে হাত কেটে দেব’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

জুন ৩০, ২০২৬

বরগুনায় গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়ছে খুরা রোগ

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT