চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিনেমা দেখার জন্য এখন আর কারো স্কুল পালাতে হবে না’

মিতুল আহমেদমিতুল আহমেদ
৩:৪৩ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

‘সিনেমা দেখতে এখন আর কারো ঝামেলা পোহাতে হবে না। হলে গিয়ে লম্বা লাইন মাড়িয়ে টিকেট কাটতে হবে না। সিনেমা দেখার জন্য এখন আর কারো স্কুল পালাতে হবে না। বাসায় বসেই এখন থেকে দেখতে পারবেন একেবারে লেটেস্ট আর পছন্দের সিনেমা। বাবা মায়েরা ইচ্ছা করলে তাদের সন্তানদের সুপারভাইজ ওয়েতে সিনেমা নির্বাচন করে দিতে পারেন। আর এরজন্য ‘আইফ্লিক্স’ একটি বড় প্লাটফর্ম’। -বাংলাদেশে যাত্রা শুরু করলো বিশ্বের অন্যতম শীর্ষ ডিজিটাল বিনোদন সেবা আইফ্লিক্স অ্যাপ। আর এই সেবার উপকারিতা বর্ণনা করতে গিয়ে এভাবেই কথা বললেন রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ।

বিশ্বের অন্যতম শীর্ষ ডিজিটাল বিনোদন সেবা আইফ্লিক্স অ্যাপ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। এর মাধ্যমে বিনোদনপ্রেমীদের জন্য উন্মুক্ত হলো এক্সক্লুসিভ শো, পুরস্কারপ্রাপ্ত টিভি সিরিজ, ব্লকবাস্টার সিনেমা, জনপ্রিয় স্থানীয় ও আঞ্চলিক কন্টেন্ট এবং শিশুদের অনুষ্ঠানসহ বিনোদনের এক বিশাল ভান্ডার। www.iflix.com ওয়েবসাইটে সাইন আপ করে অথবা মোবাইল ও ট্যাবলেটের মাধ্যমে গুগুল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে এক মাসের ফ্রি ট্রায়াল উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

রবিবার দুপুরে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে আয়োজিত আইফ্লিক্স-এর যাত্রারম্ভ অনুষ্ঠানে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সাথে একটি বিশেষ পার্টনারশিপের ঘোষণা দিয়েছে আইফ্লিক্স। যার মাধ্যমে রবির পৃষ্ঠপোষকতায় নয়শ টাকা মূল্যমানের একটি প্যাকেজে হাজার হাজার সিনেমা ও টিভি শো তিন মাসের জন্য আনলিমিটেড একসেস পাবেন রবি ও এয়াারটেলের গ্রাহকরা। এই নির্দিষ্ট সময়ে রবি গ্রাহকরা আইফ্লিক্স এর বিভিন্ন শো স্ট্রিমিং ও ডাউনলোড করার জন্য নতুন আকর্ষণীয় ডেটা অফারও উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানে রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ ছাড়াও উপস্থিত ছিলেন আইফ্লিক্স এর হেড অব এশিয়া জোনাস ইংওয়াল,আইফ্লিক্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম, রবির চিফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীবাস্তব, মডেল ও অভিনেতা নোবেল, নির্মাতা আবু শাহেদ ইমন, সংগীত শিল্পী জন কবির, অভিনেত্রী মিথিলাসহ বিনোদন জগতের বেশ কয়েকজন।

আইফ্লিক্স এর হেড অব এশিয়া জোনাস ইংওয়াল বলেন, ‘বাংলাদেশে আইফ্লিক্স’র যাত্রা শুরুর ঘটনাটি আমাদের জন্য এক মাইলফলক অর্জন। এদেশে আমাদের সেবা চালু এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর রবির সাথে পার্টনারশিপ করতে পেরে আমরা আনন্দিত। এখন থেকে পুরো বাংলাদেশের ও রবির গ্রাহকরা যে কোন ডিভাইসে নিজের পছন্দ অনুযায়ী আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় টিভি শো ও সিনেমা’র এক বিপুল সম্ভার উপভোগ করতে পারবেন।’

বাংলাদেশে মাত্র তিনশ টাকায় এক মাসের জন্য আইফ্লিক্সে আনলিমিটেড অ্যাকসেস পাবেন গ্রাহকরা। অন্যদিকে বাৎসরিক সেবা গ্রহণে থাকছে দুই মাসের ফি ছাড়- অর্থাৎ তিন হাজার টাকায় বছরজুড়ে এ সেবা উপভোগ করতে পারবেন তারা।

সংবাদ সম্মেলনে আইফ্লিক্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম জানান, শুধু দেশ বিদেশের কন্টেন্টই নয় বরং নিজেদের তৈরি করা কন্টেন্ট নিয়ে শিগগির হাজির হবেন তারা। এরমধ্যে দেশের সেরা নির্মাতাদের সঙ্গে তাদের চুক্তিও হয়ে গেছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে তিনটি প্রজেক্ট-এরও উম্মোচন করা হয়। এরমধ্যে ‘বুক পকেটে গল্প’ নামের সিরিজটি নির্মাণ করবেন নুরুল আলম আতিক, অমিতাভ রেজা চৌধুরী এবং আবু শাহেদ ইমন।

Reneta

বাংলা চলচ্চিত্রে দর্শক খরা একটি কমন ব্যাপার। আর এরমধ্যে যদি আইফ্লিক্স-এর মতো প্লাটফর্মকে বেশী উৎসাহিত করা হয় তাহলে সিনেমা হলের দর্শকদের উপর এর নেতিবাচক প্রভাব পড়বে কিনা জানতে চাইলে অনুষ্ঠানে উপস্থিত অভিনেত্রী মিথিলা চ্যানেল আই অনলাইনকে বলেন, এখনতো সবাই নেটেই বেশী অ্যাক্টিভ। সবকিছুই এখন ইন্টারনেট নির্ভর হয়ে যাচ্ছে। এরজন্য আইফ্লিক্স বরং একটা ভালো প্লাটফর্ম, কারণ এরজন্য আরো বেশী ভালো এবং মান সম্মত কন্টেন্ট, মুভি নির্মাণ হবে।

বিশ্বব্যাপী ২২০টি স্টুডিও ও পরিবেশকদের সাথে চুক্তির ভিত্তিতে গ্রাহকদের জন্য আন্তর্জাতিক ও স্থানীয় সব অনন্য, বহুল প্রশংসিত টিভি সিরিজ ও জনপ্রিয় সিনেমা নিয়ে এসেছে আইফ্লিক্স। বর্তমান সময়ের জনপ্রিয় হলিউডের দি ফ্ল্যাশ, অ্যারো, মি. রোবট, ভ্যাম্পায়ার ডায়রিস, বিগ ব্যাং থিওরি এবং বলিউডের পিকু, বারফি!, এবিসিডি’র মতো সিনেমা রয়েছে আইফ্লিক্স’র লাইব্রেরিতে। শিগগির যোগ হবে দেশীয় জনপ্রিয় টিভি কন্টেন্ট ও সিনেমাগুলোও।

ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ রেজাআইফ্লিক্সআবু শাহেদ ইমনজন কবিরনুরুল আলম আতিকমিথিলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উৎসব ও সিওটিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ১৫, ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বছরে বিবিসির টিভি লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্যের ৫ লাখের বেশি পরিবার

জুলাই ১৫, ২০২৬

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

জুলাই ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT