বিনোদন

সিনেমায় বহুরূপী মনিকা: জন্মদিনে আলোচিত পাঁচ

বহুরূপী মনিকা চরিত্রের সিনেমার দৃশ্য, জন্মদিনের আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

মনিকা চরিত্রের সিনেমার দৃশ্য, জন্মদিনে আলোচিত, বিভিন্ন সিনেমার পোস্টার ও ছবি সংযুক্ত. Channel i News – চ্যানেল আই নিউজ

নব্বইয়ের দশকে সিনেমা জগতে এলেন ইতালীয় এক নারী। মোহনীয় সৌন্দর্য আর অভিনয় নৈপুণ্যের কারণে খুব অল্প সময়ে পশ্চিমা দর্শকদের মন পেয়ে গেলেন তিনি। ধীরে ধীরে বিশ্ব সিনেমার দর্শকদের কাছেই হয়ে উঠলেন পরিচিত।

বলা হচ্ছে মনিকা বেলুচ্চির কথা। তার জন্মদিন ৩০ সেপ্টেম্বর। ১৯৬৪ সালের এই দিনে জন্ম নিয়েছিলেন তিনি।

ক্যারিয়ারে নানা মাত্রার কাজ করেছেন মনিকা বেলুচ্চি। বৈচিত্র্যময় চরিত্র বেছে নিতে পছন্দ করতেন।  ২০১৫ সালে অভিনয় করেছিলেন হলিউডের জেমস বন্ড সিরিজের ছবি ‘স্পেকটার’ এ। প্রশংসিত হয়েছিলেন। চলতি মাসের শুরুতেও মুক্তি পেয়েছে তার অভিনীত ইতালিয়ান ছবি ‘দ্য ম্যান হু সোল্ড হিজ স্কিন’।

এই ফিচারটি সাজানো হয়েছে মনিকা বেলুচ্চির পাঁচটি আলোচিত ছবি নিয়ে:

বহুরূপী মনিকা চরিত্রের ছবি, জন্মদিনের আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ মালেনা: ২০০০ সালের ছবি ‘মালেনা।’ লুসিয়ানো ভিনসেনজনির গল্পে ছবিটি পরিচালনা করেছেন জুসেপ্পে তোর্নাতোরে। মালেনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত। ‘মালেনা’ চরিত্রে অভিনয় করেছেন মনিকা বেলুচ্চি। এই ছবিটিকে মনিকা বেলুচ্চির সেরা ছবি মনে করা হয়।

ইরিভারসিবল: গ্যাসপার এনোয়েকিউস পরিচালিত এই ছবিটি মুক্তি পায় ২০০২ সালে। অত্যাচার, ধর্ষণ, খুনের মত বিষয় নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। মনিকা ছাড়াও ছবিতে আরও আছেন ভিনসেন্ট ক্যাসেল ও অ্যালবার্ট ডিপোন্টল।

ওয়াইল্ড ব্লাড: ২০০৮ সালে মুক্তি পাওয়া এই ছবিটি একটি বায়োপিক। লুইসা ফেরিদার চরিত্রে অভিনয় করেছেন মনিকা।

দ্য প্যাশন অব দ্য ক্রিস্ট: মেল গিবসন নির্মিত ‘দ্য প্যাশন অব দ্য ক্রিস্ট’ মুক্তি পেয়েছে ২০০৪ সালে। অ্যামেরিকান বাইবিক্যাল ড্রামা এটি। যীশুর জীবনের শেষ ১২ ঘণ্টা নিয়ে তৈরি করা হয়েছে ছবিটি।

শুট ‘এম আপ: মাইকেল ডেভিস পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছে ২০০৭ সালে। এই ছবিতে একজন যৌন কর্মীর চরিত্রে অভিনয় করেছেন মনিকা বেলুচ্চি।

বিষয়:মনিকা বেলুচ্চি মালেনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…