চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় পা রেখেই তাহসানের বাজিমাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৯
বিনোদন
A A
ছবি: শামসুল হক রিপন

ছবি: শামসুল হক রিপন

‘এতোটা আশা করিনি, যতোটা আমার প্রথম ছবি মুক্তির পর মানুষ আমাকে ফিডব্যাক দিচ্ছে। এটা সত্যিই বলে বোঝানোর মতো না। আমি বিশ্বাস করি, এটা শুধু আমাদের জন্য নয় পুরো বাংলা সিনেমার জন্য ইতিবাচক যে শুধু শহরে নয়, শহরের বাইরেও সিনেমার টিকেটের জন্য হাহাকার!’

নিজের প্রথম ছবি মুক্তির পর অনুভূতি জানিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

দেশের ২২টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘যদি একদিন’। মুক্তির পর পরই চারদিকে বেশ সাড়া ফেলছে ছবিটি। শনিবার সকাল ১১টায় ছিলো ছবির বিশেষ প্রদর্শনী। যে প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ছোট ও বড় পর্দার তারকা নির্মাতা, অভিনেতাসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

বিশেষ প্রদর্শনীতে সিনেপ্লেক্সে সবার সাথে বসে ছবিটি উপভোগ করেন তাহসান। ছবিটি দেখার পর গণমাধ্যমের মুখোমুখি তিনি। এসময় তারসঙ্গে দেখা গেছে ছবিতে তার মেয়ের ভূমিকায় অভিনয় করা শিশুশিল্পী রাইসা, নায়িকা শ্রাবন্তী, অভিনেত্রী সাবেরী আলমসহ অনেককে।

সংগীত ও ছোট পর্দার সফল অভিনেতা তাহসান। সিনেমায় এই প্রথম। কেমন করলেন তিনি? সিনেমার পর্দায় নিজেকে দেখে অনুভূতিটা কেমন? এমন অসংখ্য প্রশ্ন নিয়েই মুখিয়ে ছিলেন গণমাধ্যম কর্মীরা। মোটামুটি উত্তরও প্রস্তুত রেখেছিলেন তাহসান।

প্রথম সিনেমার অনুভূতি জানিয়ে এই অভিনেতা জানান, মুক্তির প্রথম শো থেকেই ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড় লক্ষ্য করছি। এতে মনে হচ্ছে আমরা যে শতভাগ শ্রম দিয়ে কাজটি করতে পেরেছি, এবং সেটা সফল ভাবেই করতে পেরেছি তার প্রমাণ। যতোটা রেসপন্স পাচ্ছি চারদিক থেকে এতোটা আমরা প্রত্যাশা করিনি। এতো প্রশংসা পাচ্ছি, বলার মতো না।

Reneta

বাংলা সিনেমার জন্য ‘যদি একদিন’ মুক্তির বিষয়টিকে স্মরণীয় বলছেন তাহসান। তিনি বলেন, ছবিটি যে শুধু শহরের মানুষ ই দেখছেন তা কিন্তু না। শুক্রবার থেকেই আমরা নারায়ণগঞ্জ, খুলনা থেকে ফোন পাচ্ছি যে দর্শক টিকেট পাচ্ছে না। সবগুলো হলে হাউজফুল শো চলছে। এটা বাংলা সিনেমার জন্য কতো ভালো একটা খবর বলে বোঝাতে পারবো না।

তিনি মনে করেন, সম্মলিত ভাবে সবাই চেষ্টা করলে বাংলা সিনেমা এগিয়ে যাবে। এরজন্য গণমাধ্যম কর্মীদের ভূমিকা নিয়েও প্রশংসা করেন তাহসান। তিনি বলেন, আমাদের সাথে মিডিয়া যেভাবে ছবিটির প্রচারণা করেছেন, তাতে সবার প্রতি কৃতজ্ঞতা। সবার প্রচেষ্ঠায় একটা সিনেমা যে আলোড়ন ফেলতে পারে তা আরেকবার প্রমাণ করলো ‘যদি একদিন’।

‘যদি একদিন’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে তাহসান ছাড়াও অভিনয় করেছেন কলকাতার চিত্রনায়িকা শ্রাবন্তী, তাসকিন রহমান, রাইসা, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, সুজাত শিমুল, আনন্দ খালেদ প্রমুখ।

ছবির চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। ছবিটির পরিবেশনায় আছে টিওটি ফিল্মস। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনন্দ খালেদতাসকিন রহমানতাহসানফখরুল বাশার মাসুমমিলি বাশারযদি একদিনরাইসালিড বিনোদনশ্রাবন্তীসাবেরী আলমসুজাত শিমুল
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT