চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় পঙ্কজ ত্রিপাঠির সেরা পাঁচ চরিত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

বড় পর্দা হোক কিংবা ওয়েব সিরিজ, এক ঘণ্টা হোক বা পাঁচ মিনিট! তিনি থাকা মানেই অসাধারণ অভিনয়, যা নিয়ে দ্বিমত পোষণ করবেন না কেউই। শুধুমাত্র তার অভিনয়ের জন্যই দর্শকদের প্রতি এতোটা ভালোবাসা। বলছি, জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির কথা।

২০০৪ সালে ‘রান’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউড চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন পঙ্কজ ত্রিপাঠি। এরপর ৪০টির বেশি চলচ্চিত্র এবং ৬০টি টেলিভিশন শোতে কাজ করেছেন এই অভিনেতা। যদিওবা বিগত কয়েক বছরে তিনি সবার নজর কেড়েছেন। মূলত ২০১২ সালে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ চলচ্চিত্র সিরিজে নেতিবাচক ভূমিকায় অভিনয়ের মাধ্যমে সাফল্য এসেছিল পঙ্কজ ত্রিপাঠির ক্যারিয়ারে। যার পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

পঙ্কজ ত্রিপাঠির ক্যারিয়ারে ভিন্ন ধরনের পাঁচটি চরিত্রের কথা থাকলো এই ফিচারে:

‘গ্যাংস অব ওয়াসিপুর’ এর সুলতান 
‘গ্যাংস অব ওয়াসিপুর’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে পঙ্কজ ত্রিপাঠি কাছ করেছিলেন বেশ কিছু বিজ্ঞাপন, টিভি শো এবং সিনেমার ছোট চরিত্রে। তবে অনুরাগ কাশ্যপ পরিচালিত এই সিনেমার সুলতান চরিত্রটি তাকে দর্শক মহলে ব্যাপকভাবে প্রসংশা এনে দেয়। যার প্রভাব আজও ত্রিপাঠির ক্যারিয়ারে রয়েছে। যদিওবা চরিত্রটি নেতিবাচক ছিল। তবে চরিত্রটি খুবই প্রভাব ফেলে তার ক্যারিয়ারে।

‘স্ত্রী’র রুদ্র 
বলিউডের হরর কমেডি সিনেমার মধ্যে অন্যতম জনপ্রিয় সিনেমা হলো ‘স্ত্রী’। যার মূল ভূমিকায় অভিনয় করেছিলেন রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর। তবে সিনেমার অন্যতম আকর্ষণ ছিল পঙ্কজ ত্রিপাঠির রুদ্র চরিত্রটি। যিনি জানতেন ভূত স্ত্রী’র আসল ব্যাকস্টোরি সম্পর্কে। পর্দায় যার বর্ণনা বেশ কৌতুকের ছলেই তুলে ধরেছিলেন অভিনেতা।

‘মাসান’ এর সাদ্ধ্যেয়া
পঙ্কজ ত্রিপাঠির অন্যতম জনপ্রিয় একটি চরিত্র হলো ‘মাসান’ সিনেমার সাদ্ধ্যেয়া চরিত্রটি। যেই সিনেমার সবচেয়ে সুন্দর দৃশ্য হলো রেল স্টেশনে যখন রিচা চাড্ডা (দেবী) এবং পঙ্কজ ত্রিপাঠি (সাদ্ধ্যেয়া) একসাথে একে অপরের পাশে থেকে কাজ শুরু করেছিলেন।

‘আনারকলি অব আরাহ’র রঙ্গিলা 
নারীকেন্দ্রিক সিনেমা ‘আনারকলি অব আরাহ’ সিনেমাটির রঙ্গিলা চরিত্রটি মন জয় করেছিল দর্শকদের। যেখানে অভিনয় করতে দেখা গিয়েছিল পঙ্কজ ত্রিপাঠিকে। ছবিটির কাহিনী গড়ে উঠে বিহারের আরাহ-এর অর্কেস্ট্রা গায়িকা আনারকলিকে(স্বরা ভাস্কর) নিয়ে। আরাহ -এর যে কোন নাচগানের অনুষ্ঠানে স্টেজে উঠলেই নিজের ‘লটকা- ঝটকা’ তে উপস্থিত দর্শককে মাতিয়ে তোলেন আনারকলি। একই সাথে দেখানো হয়েছে নিজের যৌনতা দিয়ে কীভাবে পুরুষদের আকর্ষণ করার সমস্ত ক্ষমতা রাখেন আনারকলি। যা নিয়ে বেশ গর্বও রয়েছে তার।

‘লুডু’র সাত্তু 
করোনা পরিস্থিতির মাঝেই গেল বছরের নভেম্বরে ওটিটি প্লাটফর্মে (নেটফ্লিক্স) মুক্তি পেয়েছিল অনুরাগ বসু পরিচালিত ‘লুডু’ ছবিটি। তারকাবহুল যেই সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ ছিল পঙ্কজ ত্রিপাঠির সাত্তু চরিত্রটি। যেখানে চার ভিন্ন গল্পকে এক সুতোয় বেধেছিলেন এই সাত্তু চরিত্রটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনারকলিগ্যাংস অব ওয়াসিপুরপঙ্কজ ত্রিপাঠিবলিউডমাসানলুডু
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

জুলাই ৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

জুলাই ৭, ২০২৬

কোয়ার্টারে ইয়ামালদের স্পেনের প্রতিপক্ষ ডি ব্রুইনেদের বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT