চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় তিতুমীরের জীবন, কেন্দ্রীয় চরিত্রে নিরব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৮ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

সিনেমার পর্দায় উঠে আসছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিপ্লবী হয়ে ওঠা ‘তিতুমীর’-এর জীবন কাহিনি। আর ওই সিনেমার কেন্দ্রীয় চরিত্র ‘তিতুমীর’ হচ্ছেন চিত্রনায়ক নিরব।

২ ফেব্রুয়ারি সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়ক। ‘তিতুমীর’কে নিয়ে সিনেমা নির্মাণ করছেন ডায়েল রহমান। যিনি এর আগে দুদু মিয়ার জীবন কাহিনী আমিন খানের মাধ্যমে ‘ফরায়েজী আন্দোলন’ নামের সিনেমা তুলে ধরেছেন।

পরিচালক ডায়েল রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, মার্চ ও জুন এই দুইমাসে ‘তিতুমীর’ সিনেমার শুটিং হবে।

পরিচালক জানান, ‘তিতুমীর’ সিনেমায় দুজন নায়িকা থাকবেন। একজন বাংলাদেশের অন্যজন কলকাতার। শুটিংয়ের আগে তাদের নাম জানাবেন।

‘তিতুমীর’ নিহত হন ১৮৩১ সালে। তৎকালীন প্রজাদের তিনি ইউরোপীয় নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ এবং ব্রিটিশ শাসন থেকে বাংলাকে মুক্ত করার লক্ষ্যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

এ ধরনের ঐতিহাসিক ব্যক্তির চরিত্রে প্রথম অভিনয় করতে যাচ্ছেন নিরব। এ নায়ক মনে করেন এই সিনেমাটি তার ক্যারিয়ারে একটি অর্জন হবে!

Reneta

নিরব বলেন, তিতুমীর হবে ঐতিহাসিক সিনেমা। ছোটবেলা ইতিহাসের পাঠ্য বইতে তাকে এবং তার বাঁশের কেল্লা পড়েছি। সেই মানুষটিকে ধারণ করে এবার সিনেমাতে আমি অভিনয় করবো। ঠিকভাবে কাজ করতে পারলে চরিত্রটি আমাকে বাঁচিয়ে রাখবে।

নিরব জানান, ইতোমধ্যে তিতুমীর সম্পর্কে নতুন করে জানার চেষ্টা করছেন। জেনেছেন সাইয়িদ মীর নিসার আলী ওরফে তিতুমীর প্রথমে ছিলেন একজন কুস্তিগির। তার দাদি তাকে তিতা খাওয়াতো। তিনি এতোই তিতা খেতে পারতেন যে তার নাম সেখান থেকে হয়ে যায় তিতুমীর।

নিরব বলেন, এসব বিভিন্ন ঘটনা পর্দায় উঠে আসবে। থাকবে তার জীবনের সংগ্রাম, বাঁশের কেল্লাসহ বিভিন্ন দিক। চরিত্রটির জন্য নিরবের লুক হবে তিতুমীরের মতোই। যোগ করে বলেন, ‘তিতুমীর’ সিনেমা হাতে নেওয়ার আগে অনেক ভেবেছি। সবকিছু বুঝেই কাজটি করতে যাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডায়েল রহমানতিতুমীরনিরবলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT