চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় খুব বেশি আনন্দের জীবন পাইনি: অপু বিশ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

“আমার জীবন খুব বেশি হাসি আনন্দের না। কাজের মধ্যে কেটে গেছে ব্যক্তিজীবন। কিন্তু মাঝেমধ্যে ছোট ছোট আনন্দগুলো আমাকে কোথায় কি করে দেয়, ঠিক বুঝে উঠতে পারিনা। সিনেমায় খুব বেশি আনন্দের জীবন পাইনি। তবে জন্মদিন এলে বুঝতে পারি, মানুষ আমাকে কতোটা ভালোবাসে। এভাবেই আমাকে ভালোবেসো। আমি চেষ্টা করব, ভালোবাসার মর্যাদা দেয়া জন্য।”

কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। গতকাল ১১ অক্টোবর ছিল অপু বিশ্বাসের জন্মদিন। এ উপলক্ষে নায়িকা অপুর ভক্তরা তার জন্মদিনে কেট কাটেন রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয়।

জন্মদিনের ওই আয়োজনে সেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জড়ো হয়েছিল অপু ভক্তরা। সাভার, পিরোজপুর, রংপুর, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, ফরিদপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় অর্ধশত ভক্ত আসেন অপু বিশ্বাসকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। ফুলসহ বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে আসেন ভক্তরা। এর মধ্যে একজন অপুর পুত্র আব্রাহাম খান জয়ের জন্য একটি খেলনা গাড়ি নিয়ে আসেন।

কেউ কেউ প্রিয় অভিনেত্রীকে কাছে পেয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন। এ সময় অপু তাদের কাছে টেনে নেন। তাদের সঙ্গে কেট কাটার পর অপু তার ভক্তদের উদ্দেশ্যে এসব কথা বলেন আবেগ তাড়িত কণ্ঠে।

ভক্তদের ভালোবাসায় সিক্ত অপু বলেন, দর্শক ভক্তদের জন্যই তো কাজ করি। তাদের ভালোবাসাই আমাদের পরম পাওয়া। আমার জন্মদিনে ছোট ছোট ছেলে মেয়েরা এতো বড় আয়োজন করেছে, তাতে আমি মুগ্ধ। যারা এমন আয়োজন করেছে, তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা।

Reneta

‘লাভ ম্যারেজ’ ছবির এই নায়িকা বলেন, আমি আগের মতো আবার সিনেমায় কামব্যাক করতে চাচ্ছি। দুটো সিনেমায় কথা চলছে। জানুয়ারি মাস থেকে পুরোপুরি আবার কাজে ফিরতে পারবো। সবার আকছে আমি দোয়া চাই। ভালোবাসা চাই।

ছবি : অপুর ফেসবুক থেকে সংগৃহিত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসআব্রাহাম খান জয়লিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘রোহিঙ্গাদের কষ্টের কথা ভাষায় প্রকাশ করার মতো নয়’

পরবর্তী

মূল মজুরি ৭০ শতাংশ বাড়ানোর দাবি পোশাক শ্রমিকদের

পরবর্তী

মূল মজুরি ৭০ শতাংশ বাড়ানোর দাবি পোশাক শ্রমিকদের

এ ফাঁসের ফাঁসি কবে?

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT