চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার ট্রেলার দেখে মাধবনকে মোদির ফোন, অতঃপর সাক্ষাৎ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২১
বিনোদন
A A

চলতি মাসের শুরুতে প্রকাশ্যে এসেছে আর মাধবন অভিনীত সিনেমা ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ এর ট্রেলার। যেটি মূলত ইসরোর বিজ্ঞানী তথা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার নাম্বি নারায়ণের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে।

তবে চমক এখানেই শেষ নয়, ছবিটিতে অভিনয়ের পাশাপাশি এর পরিচালনা ও প্রযোজনায় থাকছেন আর মাধবন।

আর তারই প্রেক্ষিতে সম্প্রতি অভিনেতা আর মাধবন সাক্ষাত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজ্ঞানী নাম্বী নারায়ণনের সাথে। যার বেশ কিছু ছবি নিজের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন এই অভিনেতা।

ছবিগুলো নিজের স্যোশাল হ্যান্ডেলে শেয়ার করে আর মাধবন লিখেছেন যে, সম্প্রতি প্রকাশ্যে আসা ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ এর ট্রেলারের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে আমাকে ফোন করে যে সন্মান জানিয়েছেন তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। মূলত তারই প্রেক্ষিতে মোদিজি এবং নাম্বিজির সঙ্গে একটি বৈঠক সম্পন্ন করেছি। যেখানে নাম্বিজি আরো একবার তার জীবনের নানা অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করেছেন।

মূলত নাসায় কোটি কোটি টাকার চাকরির অফার হেলায় ফিরিয়েছিলেন নাম্বি নারায়ণ। কারণ দেশের উন্নয়নের স্বার্থে নিজেকে সমর্পন করা এই বিজ্ঞানীর বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনেছিল সিবিআই। এমনকি সেই দায়ে গ্রেপ্তারও হন তিনি। কিন্তু ১৯৯৮ সালে নাম্বি নারায়ণকে নির্দোষ ঘোষণা করে সব অভিযোগ থেকে অব্যাহতি দেয় সুপ্রিম কোর্ট। সেই গল্পই বলবে এই ছবি।

আসন্ন এই ছবিটির মূল ভূমিকায় মাধবন ছাড়াও আরো রয়েছেন সিমরণ বাগ্গা। এছাড়াও ছবিটিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। যা দর্শকদের জন্য হবে অনন্য এক চমক।

Reneta

হিন্দি,ইংরেজি, মালায়ালাম, কন্নড়, তামিল এবং তেলেগু- ছয়টি ভাষায় মুক্তি পাবে এই সিনেমা। যদিও এখনও অবধি ঘোষিত হয়নি এই ছবির মুক্তির তারিখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর মাধবনইংরেজিকন্নড়মালায়ালামহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বড় পরিকল্পনা আছে: মাহাদী আমিন

মে ১০, ২০২৬

রাতে এল ক্ল্যাসিকো মহারণ: পরিসংখ্যান কী বলছে

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদী বন্দরে সতর্কতা

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT