সিনেমার জন্য এলিটার নতুন গান

শিল্পী একটি মঞ্চে গান পরিবেশন করছেন, আধুনিক পোশাক ও ঝুলন্ত কানের দুল পরা, আলো ও পটভূমি অন্ধকার।. Channel i News – চ্যানেল আই নিউজ
আসিফ ইকবাল জুয়েলের নির্মাণাধীন সিনেমা ‘চোখ’ এর জন্য গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এলিটা করিম। এই গানের মধ্য দিয়ে সিনেমার গানে বহুদিন পর কণ্ঠ দিলেন তিনি।
এলিটার গাওয়া নতুন এই গানটির কথা ও সুর করেছেন এস আই শহীদ।
‘বুকের ডাকবাক্স’ শিরোনামের এই গানটি নিয়ে এলিটা বলেন, আমি সাধারণত একটু বেছে বেছে কাজ করি। কথা ও সুর পছন্দ না হলে গান গাইতে ইচ্ছে করে না। আমি মনে করি একজন শিল্পীর এই স্বাধীনতা থাকা উচিত। এই গানটির কথা ও সুর ভালো লাগায় গেয়ে ফেললাম।
তিনি বলেন, সাধারনত আমি যে ধরনের গান করি গানটি অনেকটা সেরকম হলেও একটু ভিন্নতা আছে। সেটা শ্রোতারা টের পাবেন।
গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী এসআই শহীদ বললেন, ‘সিনেমার গানে সব সময় কমার্সটা প্রায়োরিটি পায়। কিন্তু এরপরও কিছু গান থাকে অন্যরকম। যেখানে গল্প বা গল্পের অবস্থানটাই মুখ্য থাকে। বুকের ডাকবাক্স এমনই একটি গান। আমার বিশ্বাস শ্রোতারা এটি পছন্দ করবেন।
এরইমধ্যে শেষ হয়েছে ‘চোখ’ সিনেমার শুটিং। ছবিতে অভিনয় করেছেন বুবলী, নিরব, রোশান, শহীদুজ্জামান সেলিমসহ অন্যান্যরা।






