বিনোদন

সিনেমার গানে দুই প্রজন্ম

আসাদ সরকারের ‘জীবন পাখি’ নামের সিনেমায় কণ্ঠ দিলেন ফাতেমা তুজ জোহরা ও মুহিন খান

দুই প্রজন্মের সিনেমার গানে অংশগ্রহণকারী শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী ও একজন পুরুষ, দুই প্রজন্মের শিল্পীরা, সিনেমার গানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুই প্রজন্মের দুই শিল্পী ফাতেমা তুজ জোহরা ও মুহিন খান কণ্ঠ দিলেন এক গানে। ‘জীবন পাখি’ নামের একটি চলচ্চিত্রের এই গানটির শিরোনাম ‘অন্যের দিওয়ানা’।

এ এফ সৈকতের মিউজিক কম্পোজিশনে গানটির কথা ও সুর করেছেন চলচ্চিত্রটির নির্মাতা আসাদ সরকার।

চ্যানেল আই অনলাইনকে নির্মাতা আসাদ সরকার জানান, বহুদিন থেকেই আত্মহত্যা বিরোধী একটি গল্প নিয়ে কাজ করছি। শেষ পর্যন্ত এটি চিত্রনাট্য তৈরী করে সিনেমা নির্মাণ শুরু করতে যাচ্ছি। আর এই সিনেমার একটি গানেই কণ্ঠ দিলেন গুণী শিল্পী ফাতেমা তুজ জোহরা ও মুহিন খান।

নির্মাতা জানান,‘অন্যের দিওয়ানা’ শিরোনামের গানটি দুটি ভার্সনে চলচ্চিত্রে ব্যবহৃত হবে। এক গানে দুই প্রজন্মের দুইজন শিল্পীর কণ্ঠ বিষয়ে নির্মাতা আসাদ সরকার বলেন, ফাতেমা তুজ জোহরা একজন কিংবদন্তী শিল্পী আর মুহিন খান এই সময়ের জনপ্রিয় শিল্পী। সিনেমার গল্পে যেমন দুই প্রজন্মকে ধরার চেষ্টা করা হয়েছে ঠিক তেমনি গানের ক্ষেত্রেও। তাছাড়া ফাতেমা তুজ জোহরাকে দীর্ঘ সময় পর শ্রোতারা সিনেমার গানে পাবে।

আসাদ সরকার বলেন, চলতি মাসের ১১ তারিখ থেকে ‘জীবন পাখি’ সিনেমার শুটিং শুরু হবে। রাজশাহীর বিভিন্ন অঞ্চলে টানা শুটিংয়ে শেষ হবে ক্যামেরার কাজ।

বিষয়:অভিনয় অভিনেতা আসাদ সরকার গান জীবন পাখি ফাতেমা তুজ জোহরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…