চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্সে ‘পাষাণ’-এর বদলে ‘কালের পুতুল’, চলছে ‘মাটির প্রজার দেশে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৮
বিনোদন
A A

গেল সপ্তাহে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় সৈকত নাসির পরিচালিত জাজ মাল্টিমিডিয়ার ছবি ‘পাষাণ’। তার বিপরীতে একই দিনে দেশের মাত্র তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তরুণ নির্মাতা বিজন ইমতিয়াজের ছবি ‘মাটির প্রজার দেশে’। দুটি ছবিই বিভিন্ন শো টাইমে চলছিলো রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে। কিন্তু প্রথম সপ্তাহে কমার্শিয়াল ধারার ছবি ‘পাষাণ’ নেমে গেলেও দ্বিতীয় সপ্তাহে দিব্যি চলছে ‘মাটির প্রজার দেশে’।

এদিকে শুক্রবার(৩০ মার্চ) দেশজুড়ে মুক্তি পেল আকা রেজা গালিব পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কালের পুতুল’। যা জায়গা করে নিলো বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সেও। এমন অবস্থায় নতুন এই ছবিটি স্ক্রিনিং করাতে আগের সপ্তাহের দুটি ছবি থেকে একটি নামিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় বসুন্ধরা সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত পাষাণ ও মাটির প্রজার দেশের মধ্যে গত এক সপ্তাহের রিপোর্ট দেখে তরুণ নির্মাতা বিজন ইমতিয়াজের ‘মাটির প্রজার দেশে’কেই দ্বিতীয় সপ্তাহে প্রদর্শনীর সিদ্ধান্ত নেন।

দ্বিতীয় সপ্তাহে ‘পাষাণ’ নামিয়ে ‘মাটির প্রজার দেশে’ চালানোর সিদ্ধান্ত কেনো নিলেন জানিয়ে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের মিডিয়া এন্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন: পাষাণ ছবিটি নিয়ে আমাদের যেরকম প্রত্যাশা ছিলো তা এক সপ্তাহে পূরণ হয়নি। এদিকে একেবারে ভিন্ন ধারার একটি বাংলা চলচ্চিত্র মাটির প্রজার দেশে। গত এক সপ্তাহে ছবিটির রিপোর্ট আমরা দেখেছি। কোনো শো হাউজফুল হয়নি সত্য, কিন্তু প্রতিটি শোতে দর্শক সমাগম ছিলো সন্তুষজনক। তাই দ্বিতীয় সপ্তাহে আমরা ‘পাষাণ’ নামিয়ে ‘মাটির প্রজার দেশে’ চালানোর সিদ্ধান্ত নেই। আর এমন ছবির ক্ষেত্রে আমরা দেখেছি, দ্বিতীয় সপ্তাহে এমন ছবির প্রতি দর্শকের আরো আগ্রহ বাড়ে।

Banglabid

‘মাটির প্রজার দেশে’ ছবিকে ভিন্নধাঁচের ছবি আখ্যা দিয়ে এই কর্মকর্তা আরো জানান: মাটির প্রজার দেশে ভালো মুভি। এগুলোর মেকিং খুব সুন্দর। এখনকার দর্শকরা এমন ছবি বেশ পছন্দ করছেন। একেবারে ভিন্নধাঁচের ছবি এটা। তাছাড়া এসব ছবিগুলোকে এমনিতেও আমাদের প্রমোট করা উচিত।

বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে মাটির প্রজার দেশে চলতি সপ্তাহে প্রতিদিন দুটি শো। একটি দুপুর ১টা ৫০ মিনিটে, এবং অন্যটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। এদিকে শুক্রবার থেকে একই প্রেক্ষাগৃহে চলা নতুন ছবি ‘কালের পুতুল’-এর শো টাইম সকাল ১১টায় এবং বিকেল ৪টায়।

এদিকে প্রথম সপ্তাহে শতাধিক প্রেক্ষাগৃহ পাওয়া ‘পাষাণ’ ছবিটি দ্বিতীয় সপ্তাহেও দেশব্যাপী দাপটের সঙ্গে অর্ধশত প্রেক্ষাগৃহে চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকা রেজা গালিবআরিফুর রহমানকালের পুতুলজাজপাষাণবিজন ইমতিয়াজমাটির প্রজার দেশেলিড বিনোদন
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

চ্যানেল আই কার্যালয়ে শুরু ইয়াং লিডার্স প্রোগ্রামের পঞ্চম আসর

পরবর্তী

সরকার অমানবিক হবে না, প্রয়োজনে খালেদাকে বিদেশে পাঠাবে

পরবর্তী

সরকার অমানবিক হবে না, প্রয়োজনে খালেদাকে বিদেশে পাঠাবে

ফেসবুকে ভেরিফায়েড হলেন বুবলী

সর্বশেষ

‘নারীদের জন্য নিশ্চিত করতে চাই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্বস্তির যাতায়াত’

আগস্ট ১৮, ২০২৬

৫ শর্ট ফিল্মের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুশ্চিন্তা ও বিপদের সময়ে কুরআনের এক মহান দোয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস

আগস্ট ১৮, ২০২৬

‘একটু ধৈর্য ধরুন, বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবার ভারতের অংশ হবে’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT