চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্সের তিন শাখায় ‘শিকারী’র নয় শো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২০
বিনোদন
A A

৭ দিনব্যাপী বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স। শুক্রবার (৬ নভেম্বর) থেকে শুরু হওয়া চলচ্চিত্র সপ্তাহ শেষ হবে আগামি বৃহস্পতিবার (১২ নভেম্বর)।

প্রথম দিন থেকে টানা সাতদিন স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখায় চলবে নিকট অতীতে মুক্তি পাওয়া সাড়া জাগানো সাতটি বাংলা চলচ্চিত্র। নির্বাচিত চলচ্চিত্রগুলো হলো- কমলা রকেট, কৃষ্ণপক্ষ, আয়নাবাজি, দেবী, ঢাকা অ্যাটাক, ন ডরাই ও শিকারী।

এরমধ্যে আগামি শনি, রবি ও সোমবার- টানা তিন দিন স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা, সীমান্ত সম্ভার ও এসকেএস টাউয়ারে দর্শক দেখতে পারবেন শাকিব খান অভিনীত ব্যবসাসফল ছবি ‘শিকারী’র মোট নয়টি শো।

Banglabid

দেশের শীর্ষ তারকা অভিনেতা শাকিব খানের বহুল আলোচিত ছবি ‘শিকারী’। ২০১৬ সালের রোজার ঈদে মুক্তি পাওয়া বাম্পার হিট এ ছবিটি তখন শুধু বাংলাদেশে নয়, ভারতের পশ্চিমবঙ্গেও দারুণ সাড়া ফেলে।

সাফল্যের ধারাবাহিকতায় আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছিল মালয়েশিয়া, কানাডা ও অস্ট্রেলিয়াতে। বক্স অফিস চাঙ্গা করা ‘শিকারী’কে নতুন করে দর্শকদের সামনে আনছে স্টার সিনেপ্লেক্স। তাদের সব শাখায় শনিবার থেকে সোমবার এ তিনদিন পর্যায়ক্রমে ‘শিকারী’ প্রদর্শন করবে।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, শনিবার সীমান্ত সম্ভারে (ধানমন্ডি) দুপুর ১:১৫ মিনিট, বিকেল ৪:১০ মিনিট, সন্ধ্যা ৭:১০ মিনিট চলবে ‘শিকারী’। রবিবারে একই সময়ে পান্থপথের বসুন্ধরা সিটির স্ক্রিনে চলবে ‘শিকারী’র তিনটি শো। সোমবার যথারীতি মহাখালীর এসকেএস টাওয়ারে সিনেপ্লেক্সে একই সময়ে দর্শক দেখতে পাবেন শাকিব-শ্রাবন্তী অভিনীত যৌথপ্রযোজনার এই ছবিটি।

Reneta

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকের মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারী’র পরিচালক জয়দীপ মুখার্জি। শাকিব খান ছাড়াও ছবিতে অভিনয় করেছিলেন অমিত হাসান, শিবা শানু, সুব্রত বড়ুয়া, রেবেকা, শ্রাবন্তী, সব্যসাচী চক্রবর্তী, খরাজ মুখার্জি, রাহুল দেব, সুপ্রিয় দত্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত হাসানআয়নাবাজিকমলা রকেটকৃষ্ণপক্ষখরাজ মুখার্জিঢাকা অ্যাটাকদেবীন ডরাইরাহুল দেবরেবেকালিড বিনোদনশাকিব খানশিকারীশিবা শানুশ্রাবন্তীসব্যসাচী চক্রবর্তীসুপ্রিয় দত্তসুব্রত বড়ুয়াস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা সন্ত্রাসী জাকির বাহিনীর তিন সদস্য গ্রেপ্তার

পরবর্তী

শাহরুখ-দীপিকার ‘পাঠান’ ছবিতে সালমান?

পরবর্তী

শাহরুখ-দীপিকার ‘পাঠান’ ছবিতে সালমান?

শ্যামপুর খালের বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT