কক্সবাজার

সিনহা হত্যা মামলার প্রধান তিন আসামির রিমান্ড শেষ হচ্ছে আজ

সিনহা হত্যা মামলার প্রধান তিন আসামি রিমান্ডের শেষ দিন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান তিন আসামি রিমান্ডে থাকা অবস্থায় পুলিশি পাহারায় আদালত থেকে বের হচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলার মূল আসামি বরখাস্ত হওয়া টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতের রিমান্ড শেষ হচ্ছে আজ।

সোমবার দুপুরে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিয়মানুযায়ী তাদের আদালতে হাজির করা হবে। সেখান থেকে বিচারকের অনুমতি সাপেক্ষে আসামীদের কারাগারে প্রেরণ করা হতে পারে। ৭ দিনের রিমান্ডে তাদের প্রত্যেকের কাছ থেকে পৃথক পৃথক ভাবে জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব।

আবার কিছু কিছু বিষয় নিয়ে রিমান্ডে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ান বা এপিবিএনের ৩ সদস্যকেও মুখোমুখি করা হয়েছে এই ৩ পুলিশ সদস্যের সাথে। ঘটনাস্থলে নিয়ে গিয়েও ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়েছেন র‌্যাব কর্মকর্তারা। রিমান্ডে তাদের কাছ থেকে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম আদালতের নির্দশনায় আসামিদের জিজ্ঞাসাবাদ করার জন্য গত ১৮ আগস্ট কক্সবাজার জেলা কারাগার থেকে র‌্যাব হেফাজতে রিমান্ডে নিয়ে গিয়েছিলেন।

বিষয়:সিনহা হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…