চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনহা হত্যায় প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১:৪৩ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আদালত
A A
প্রদীপ ও লিয়াকত আদালত থেকে বের হচ্ছেন, মৃত্যুদণ্ডের নথি অনুমোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার দায়ে টেকনাফ থানার সাবেক ওসি (বরখাস্ত) প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) নথি আজ হাইকোর্টে এসেছে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান ডেথ রেফারেন্স আসার বিষয়টি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন। আইন অনুযায়ী প্রদীপ ও লিয়াকতের সামনে এখন মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী বিচারিক আদালতের দেওয়া কোনো মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পাঠাতে হয়। সে অনুযায়ী প্রদীপ-লিয়াকতের ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছে বলে জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

Banglabid

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় সিনহাকে। গত বছরের ২৭ জুন প্রদীপসহ ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই হত্যা মামলার বিচার শুরু হয়। নয়জন প্রত্যক্ষদর্শীসহ ৬৫ জনের সাক্ষ্য নিয়ে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল গত ৩১ জানুয়ারি জনাকীর্ণ আদালতে আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ডের পাশাপাশি আরো ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। আর অভিযোগ থেকে খালাস পান সাত আসামি।

এই রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নন্দ দুলাল রক্ষিত, টেকনাফ থানার কনস্টেবল রুবেল শর্মা ও এএসআই সাগর দেব এবং সিনহার সঙ্গীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলার তিন সাক্ষী, পুলিশের সোর্স নুরুল আমিন, নেজাম উদ্দিন ও মোহাম্মদ আয়াজ।

খালাস পাওয়া আসামিরা হলেন- বাহারছড়া তদন্ত কেন্দ্রের কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আব্দুল্লাহ আল-মামুন, এএসআই মো. লিটন মিয়া, এবং এপিবিএন এর এসআই মোহাম্মদ শাহজাহান, কনস্টেবল মোহাম্মদ রাজীব ও মোহাম্মদ আব্দুল্লাহ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মৃত্যুদণ্ডসিনহা হত্যাহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সম্পূর্ণ অর্থহীন ও অগ্রহণযোগ্য: বিএনপি

পরবর্তী

জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬.৯৪%, প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

পরবর্তী
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্দেশক চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬.৯৪%, প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা

বড় লঞ্চে আধুনিক যন্ত্রপাতি থাকলেও ছোট লঞ্চগুলোতে নেই. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় লঞ্চে আধুনিক যন্ত্রপাতি থাকলেও ছোট লঞ্চগুলোতে নেই

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT