চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনহা হত্যা: প্রধান আসামি লিয়াকতের দায় স্বীকার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:৪৩ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২০
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান হত্যা মামলায় দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পুলিশ পরিদর্শক লিয়াকত আলী।

তিনি মামলাটির প্রধান আসামি। তার গুলিতেই সিনহা নিহত হন বলে অভিযোগ রয়েছে।

রোববার দুপুর ১২টায় কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে তোলা হয় লিয়াকত আলীকে। বিকাল সাড়ে চারটার দিকে জবানবন্দি গ্রহণ শেষ হয়। প্রায় সাড়ে চার ঘণ্টা জবানবন্দি গ্রহণ শেষে লিয়াকত আলীকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

Banglabid

মামলার তদন্তকারী সংস্থা র‌্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দোষ স্বীকার করে জবানবন্দি দিতেই লিয়াকতকে আজ আদালতে তোলা হয়। আদালতের কাছে পুলিশের এই কর্মকর্তা সত্যটাই তুলে ধরেছেন বলে আশা প্রকাশ করেন তদন্ত কর্মকর্তা।

তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুরের একদিন পরই লিয়াকত আলীকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে তুলে র‌্যাব।

Reneta

গত শুক্রবার তৃতীয় দফায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, এসআই লিয়াকত আলী, এএসআই নন্দদুলাল রক্ষিতের তৃতীয়বারের মতো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এর আগে গত ২৬ আগস্ট আলোচিত এই মামলায় ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন অন্যতম আসামি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য কনস্টেবল আব্দুল্লাহ।

জবানবন্দিতে তিনি জানান, ঘটনার দিন মনে হয়েছে ইন্সপেক্টর লিয়াকত শিকারের জন্য দাঁড়িয়ে ছিলেন। লিয়াকত আলীসহ মামলাটিতে দুই আসামি দোষ স্বীকার করে জবানবন্দি দিলেন।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর এপিবিএনের তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান।

গত ৫ আগস্ট এ ঘটনায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন সিনহা মো. রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। এতে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশসহ পুলিশের নয়জনকে আসামি করা হয়।

এই মামলায় এখন পর্যন্ত পুলিশের সাতজন, এপিবিএনের তিনজন এবং স্থানীয় তিনজন বাসিন্দা (পুলিশের মামলার সাক্ষী) গ্রেপ্তার হয়েছেন। ১৩ আসামির সবাই কারাগারে আছেন। দফায় দফায় তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র‌্যাব। আদালতের নির্দেশে র‌্যাব মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসআই লিয়াকতসিনহা হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৫ আগস্টের সঙ্গে কারবালার ঘটনার অদ্ভুত মিল রয়েছে: প্রধানমন্ত্রী

পরবর্তী

জাপানের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে যারা

পরবর্তী

জাপানের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে যারা

‘লক্ষ কোটি টাকা দিয়েও নতুন শাকিব খান তৈরি করা যাবে না’

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT